সাতক্ষীরায় প্রেসক্লাবের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়।
সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি এম. বেলাল হোসাইন।
শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির মতো সামাজিক অপরাধ দমনে যুবদলের কার্যকর ভূমিকা রাখার দাবি জানান।
সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি হাফিজুর রহমান মুকুল কঠোর অবস্থান ব্যক্ত করে বলেন, অনলাইন জুয়া, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার রয়েছি। আমাদের দলের কোনো নেতা বা কর্মী যদি এ ধরনের অপকর্মে জড়িত থাকে এবং তা প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে দলীয়ভাবে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নিতে বিন্দুমাত্র পিছপা হব না।
তিনি আরও বলেন, একটি সুন্দর ও সমৃদ্ধ সাতক্ষীরা গড়তে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গঠনমূলক সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি জেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক শফিকুল আলম বাবু সাংগঠনিক সম্পাদক সবুজ এবং সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি এড,শেখ শাহরিয়ার হাসীব।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেইলি স্টারের সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক আশেক ই এলাহী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, রূপালী বাংলাদেশের প্রতিনিধি মোমিনুর রহমান, বৈশাখী টিভির প্রতিনিধি শামীম পারভেজ, মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম, ডা. মহিদার রহমান, হৃদয় বার্তার সম্পাদক জি এম মোশাররফ হোসেন প্রমুখ। এছাড়া জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।