সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
Headline :
সাতক্ষীরা সদরে তিন শিশু বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাল্যবিবাহমুক্ত কালীগঞ্জ উপজেলায় শিশুবিবাহ, মুচলেকা ও নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ সাতক্ষীরার রাজার বাগান দারুস সালাম মসজিদে ইসলামিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে খুলনা বিভাগীয় কমিউনিটি পুলিশিং সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে প্রতাপনগরে ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলীর পক্ষে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে বুধহাটায় সিঙ্গেল ডিজিট সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত সাতক্ষীরার তালা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সহযোগিতায় ১৬ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ, চাচার জরিমানা ৫ হাজার টাকা,মেয়েকে নিয়ে পালিয়ে গেলেন পিতা ও মা সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ! ঘূর্ণিঝড় হয়ে ডাঙায় ঝাঁপাতে পারে আগামী সপ্তাহে, দুর্যোগের পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে খেলার মাঠ না থাকা গাবুরায় মি‌নিবার ফুটব‌লের ফাইনাল অনু‌ষ্ঠিত।
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

সাতক্ষীরা পৌরসভায় জামায়াতে ইসলামীর মাসব্যাপী দাওয়াতি কার্যক্রম অনুষ্ঠিত।

মোঃ সাইদুল বাসার / ১০৪ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরা পৌরসভায় জামায়াতে ইসলামীর মাসব্যাপী দাওয়াতি কার্যক্রম অনুষ্ঠিত।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত মাসব্যাপী দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে সাতক্ষীরা পৌরসভায় বিশেষ কর্মসূচি পালিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যা সাড়ে ছয়টায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চালতেতলা বাজার ও এর আশেপাশের এলাকায় এই দাওয়াতি কার্যক্রম পরিচালিত হয়।
​কর্মসূচিতে জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে আল্লাহর বিধান মেনে চলার আহ্বান জানান। এ সময় সংগঠনের পক্ষ থেকে তিন দফা দাওয়াত ও চার দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়।
​সাতক্ষীরা পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির ও সেক্রেটারি মো. আমিরুল ইসলামের নেতৃত্বে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
​অনুষ্ঠানে ওয়ার্ড আমির আব্দুল হান্নান বলেন, মুসলমানদের নিয়মিত নামাজ আদায় করার পাশাপাশি আল্লাহর হুকুম মেনে চলতে হবে। দেশে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব। তিনি আরও বলেন, একটি মানবিক সমাজ গড়ে তুলতে এবং দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি ও দখলদারত্ব রোধে জামায়াতে ইসলামী নিরলস কাজ করে যাচ্ছে। এ সময় তিনি জুলাই সনদ বাস্তবায়নে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান।
​দাওয়াতি কার্যক্রমে সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন । তিনি সফলভাবে কর্মসূচি সম্পন্ন করতে অংশ নেওয়া নেতাকর্মী ও সহযোগিতাকারী সাধারণ মানুষকে ধন্যবাদ জানান।
​
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড আমির আব্দুল হান্নান, ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ আমিরুল ইসলাম, অফিস সেক্রেটারি আব্দুল ওয়াহাব নয়ন, প্রচার ও মিডিয়া সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান, উলামা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ নূর হোসেন, পাঠাগার সম্পাদক আবু তালহা এবং মানবসম্পদ বিষয়ক সম্পাদক মুহাম্মদ সালাউদ্দিনসহ স্থানীয় অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add