বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
Headline :
গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে সংশ্লিষ্ট পেজগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ: হাইকোর্ট বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস: আইএমএফ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৩ আন্তঃমন্ত্রণালয় সভার পর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গণতন্ত্র সমুন্নত রাখতে সরকারি ও বিরোধীদলকে একসাথে কাজ করর আহ্বান: রাষ্ট্রপতির সাতক্ষীরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে পি. কে. ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদি কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে লস অ্যান্ড ড্যামেজে জোরালো পদক্ষেপ নেবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু মাত্র তিন মাসে কোটি টাকার বেশি থাকা হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি: বাংলাদেশ ব্যাংক
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

বিহারের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হুংকার দঙ্গল কন্যার

ডেস্ক রিপোর্টঃ / ৩৬৫ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

‘দঙ্গল’খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসীম পর পর দুটি হিট ছবিতে অভিনয় করেই বলিউডকে বিদায় জানান। কারণ হিসাবে বলেছিলেন, তিনি ধর্মে মন দিতে চান। অভিনয় ছেড়েছেন প্রায় পাঁচ বছর হতে চলল। অন্তরালেই থাকেন। কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের কীর্তি দেখে চুপ থাকতে পারলেন না। বিহারের মুখ্যমন্ত্রীর কাছে কোন দাবি করলেন জায়রা? খবর আনন্দবাজার অনলাইনের।

সম্প্রতি সমাজমাধ্যমে বিহারের মুখ্যমন্ত্রীর একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছে হিজাব পরিহিত এক নারী চিকিৎসককে নিয়োগপত্র দিচ্ছিলেন নিতীশ। সেটি নিতে মঞ্চের সামনে যেতেই মুখ্যমন্ত্রী তার দিকে তাকিয়ে প্রশ্ন করেন, ‘এটা কী?’ এর পরে তিনি খানিক ঝুঁকে ওই চিকিৎসকের হিজাব টেনে নামিয়ে দিতে উদ্যত হলেন। এর পর থেকেই বিরোধীরা নিতীশের এমন আচরণের তীব্র সমালোচনা করছেন। ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে যান ওই নারী চিকিৎসক। তাকে হাত ধরে মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হয়। এই কাণ্ডটি চোখের সামনে হতে দেখে নিতীশের হাত ধরে থামানোর চেষ্টা করেন উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। কিন্তু তত ক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। বিহারের মুখ্যমন্ত্রীর এই আচরণে ক্ষুব্ধ জায়রা। নিতীশের উচিত নিঃশর্ত ক্ষমা চাওয়া, দাবি জায়রার।

তিনি ক্ষোভ প্রকাশ করে সমাজমাধ্যমে লেখেন, একজন নারীর আত্মসম্মান খেলার পুতুল নয়। অন্তত ভরা মঞ্চে এমন জিনিস মেনে নেওয়া যায় না। একজন মুসলিম নারী হিসাবে অন্য মুসলিম নারীর পর্দা এ ভাবে সরিয়ে দেওয়া আর সেই সঙ্গে ওই হাসি দেখলে রাগ হচ্ছে। ক্ষমতা মানেই সীমা উলঙ্ঘন করা যায় না।

একা জায়রা নন, এই ভিডিও ভাইরাল হতেই সমালোচনায় মুখর হয়েছে আরজেডি ও কংগ্রেসের মতো দলগুলিও। যদিও নিতীশের দল জেডিইউ মুখ্যমন্ত্রীর এমন কার্যকলাপের পক্ষে সাফাই দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add