মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
Headline :
পি. কে. ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদি কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে লস অ্যান্ড ড্যামেজে জোরালো পদক্ষেপ নেবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু মাত্র তিন মাসে কোটি টাকার বেশি থাকা হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি: বাংলাদেশ ব্যাংক চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাম্প্রতিক তিনটি ঘটনার তদন্ত কমিটি গঠন, সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কাদাকাটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নানের মোটরসাইকেল শোভাযাত্রা ঢাকা-১৮ আসনের এস এম জাহাঙ্গীর হোসেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

পি. কে. ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদি কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে

মারুফ আহাম্মেদ খান শামীম / ২২ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মারুফ আহাম্মেদ খান শামীমঃ ঐতিহ্যবাহী পি.কে ইউনিয়ন ক্লাব, সাতক্ষীরা-এর ৩ বছর মেয়াদি কমিটি গঠন উপলক্ষে আজ সোমবার রাত ৮টা ৩০ মিনিটে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু)। সভা পরিচালনার দায়িত্বে ছিলেন নাসিম ফারুক খান (মিঠু), তবে তাঁর অনুপস্থিতিতে সভা সঞ্চালনা করেন আকতারুজ্জামান (মুকুল)। সভায় পি.কে ইউনিয়ন ক্লাবের অঙ্গসংগঠনের প্রায় ১১টি ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সাধারণ সদস্যদের অংশগ্রহণে অত্যন্ত প্রাণবন্ত ও খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়। সদস্যরা ক্লাবের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা, উন্নয়ন কার্যক্রম এবং ক্লাবকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার বিষয়ে তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন। একই সঙ্গে ক্লাবের অতীতের বিভিন্ন কর্মকাণ্ড ও স্মরণীয় সময়ের স্মৃতিচারণ করা হয়। সভায় পি.কে ইউনিয়ন ক্লাবের প্রয়াত সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রবিউল ইসলাম খান, প্রয়াত সভাপতির সহধর্মিণী নাসরিন খান (রুলি), অ্যাডভোকেট মোসলেম, আকবর হোসেন, সাবেক কাউন্সিলর শফিকউদ্দৌলা (সাগর), বিশিষ্ট ঠিকাদার ইকবাল জমাদ্দার, পল্টু বাসার, সিদ্দিকুর রহমান, সর ফরাজ খান (অর্প), ইকবাল কবির খান এবং কাটিয়া থেকে আগত নাহিদ খান, টোকন খানসহ আরও অনেকে।
সভায় বক্তারা পি.কে ইউনিয়ন ক্লাবের ঐতিহ্য ও গৌরব ধরে রেখে ভবিষ্যতে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য বজায় রাখা এবং ক্লাবের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। সাধারণ সভার আলোচনা শেষে উপস্থিত সকলের সম্মতিতে নতুন সভাপতি হিসেবে ঘোষণা করা হয় আব্দুল মমিন খান চৌধুরী( সান্টু) সাধারণ সম্পাদক নাসিম ফারুক খান (মিঠু )। সবাই কে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন সভাপতি।। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ঐতিহ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধনে পি.কে ইউনিয়ন ক্লাব আরও এগিয়ে যাবে—এটাই সকলের প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add