বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
Headline :
গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে সংশ্লিষ্ট পেজগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ: হাইকোর্ট বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস: আইএমএফ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৩ আন্তঃমন্ত্রণালয় সভার পর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গণতন্ত্র সমুন্নত রাখতে সরকারি ও বিরোধীদলকে একসাথে কাজ করর আহ্বান: রাষ্ট্রপতির সাতক্ষীরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে পি. কে. ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদি কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে লস অ্যান্ড ড্যামেজে জোরালো পদক্ষেপ নেবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু মাত্র তিন মাসে কোটি টাকার বেশি থাকা হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি: বাংলাদেশ ব্যাংক
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

লস অ্যান্ড ড্যামেজে জোরালো পদক্ষেপ নেবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু

Reporter Name / ১৪ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ফেনী প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলার হার বাড়লে বাংলাদেশের পানির উচ্চতা বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি লবণাক্ততার ঝুঁকি বাড়বে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেন, ‘লস অ্যান্ড ড্যামেজের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এবারের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ) আমরা এ বিষয়ে জোরালো পদক্ষেপ নেব।’ আজ সোমবার সন্ধ্যায় ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, নেপালের ঘটনার সঙ্গে জলবায়ু পরিবর্তনের সংশ্লিষ্টতা রয়েছে। নেপালে পর্বত আছে, আমাদের পর্বত নেই। যত বেশি বরফ গলবে, ততই পানির উচ্চতা বাড়বে। এতে বাংলাদেশের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি অনেক বেশি লবণাক্ত পানি ঢুকে পড়বে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য লস অ্যান্ড ড্যামেজ একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ এ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে জোরালোভাবে দাবি তুলে ধরবে। এর আগে, মন্ত্রী ফেনী জেনারেল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় চিকিৎসক, নার্স, রোগী ও স্বজনরা হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সংকটের কথা তার কাছে তুলে ধরেন। মন্ত্রী তাদের কথা শোনেন এবং সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা প্রশাসক মাহবুবুল করিম, জেলা সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামান এবং ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মোবারক হোসেন দুলাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add