শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
Headline :
কুখরালী আহম্মদিয়া দাখিল মাদ্রাসার শত শত কেজি সরকারি বই বিক্রির অভিযোগ: তদন্ত ঠেকাতে দৌড়ঝাপ শুরু সাতক্ষীরায় সরকারি বই বিক্রি: মাদ্রাসা সুপারের বিরুদ্ধে তদন্তে নামছে শিক্ষা অফিসার সাতক্ষীরায় মাদ্রাসা সুপার ও এবতেদায়ী সুপারের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ: শাস্তির দাবি কালিগঞ্জে নারী স্বাস্থ্যকর্মীর শ্লীলতাহানি ও হত্যাচেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ইরানে বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে আজ নির্বাচনি ইশতেহারে জ্বালানি খাতের ১৩ দফা অন্তর্ভুক্তির দাবি ১১ দলের আসন সমঝোতা চূড়ান্ত ঘোষণা সন্ধ্যায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় নির্বাচন, যানজটসহ বিভিন্ন বিষয়ে কঠোর সিদ্ধান্ত সাতক্ষীরার আইনজীবী হাসনা হেনা খানের দাফন সম্পন্ন
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

৯ কোটি ২০ লাখ রুপিতে কেকেআরে মুস্তাফিজ

ডেস্ক রিপোর্টঃ / ২৬৫ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

আইপিএল ক্যারিয়ারে নিজের সর্বোচ্চ দামে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁ-হাতি পেসারকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তিনি ২ কোটি রুপির ভিত্তিমূল্যে ছিলেন।

বিডে মুস্তাফিজের নাম উঠতেই ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে তাকে দলে নিতে আগ্রহ দেখায় চেন্নাই সুপার কিংস। গত মৌসুমে চেন্নাইয়ের হয়ে খেলেছিলেন তিনি। তাকে দলে নিতে রীতিমতো মরিয়া ছিলেন আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজিটি।

কিন্তু শুরু থেকে তাকে দলে নেওয়ার জন্য বিড শুরু করে কেকেআর। চেন্নাইয়ের সঙ্গে লড়াই করে দাম তুলতে থাকে বাংলার দলটি। মাঝমাখে দিল্লি তাকে দলে নেওয়ার বিডে প্রবেশ করেছিল। তবে দাম ৪ কোটির ওপরে উঠতেই সরে যায় ফ্র্যাঞ্চাইজিটি।

মুস্তাফিজকে দলে নেওয়ার লড়াই শুরু হয় কলকাতা ও চেন্নাইয়ের মধ্যে। শেষ পর্যন্ত কলকাতা বাংলাদেশের তারকা বাঁ-হাতি পেসারকে রেকর্ড দামে দলে ভিড়িয়েছে। এর আগে বাংলাদেশের কোন ক্রিকেটারের আইপিএলে এতো দাম ওঠেনি।

আইপিএলে ২০১৬ সালে মুস্তাফিজের অভিষেক হয়। প্রথম মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদে খেলে বাজিমাত করেন তিনি। আইপিএলের উদীয়মান হয়ে হায়দরাবাদকে শিরোপা জেতান। এরপর থেকে নিয়মিত আইপিএলে খেলছেন টাইগার এই তারকা। আট মৌসুমের আইপিএল ক্যারিয়ারে ৬০ ম্যাচ খেলে ৬৫ উইকেট নিয়েছেন তিনি।

হায়দরাবাদের পর তাকে রাজস্থানের জার্সিতে দেখা যায়। মুম্বাই ইন্ডিয়ান্সে ও দিল্লি ক্যাপিটালসের পরে চেন্নাইয়ে খেলেছেন। এবার খেলবেন কেকেআরে। তার আগে কলকাতার দলটির জার্সি পরেছেন সাকিক আল হাসান ও মাশরাফি মর্তুজা। এর মধ্যে সাকিব কেকেআরের হয়ে আইপিএলের শিরোপা জিতেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add