সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
Headline :
সাতক্ষীরা সদরে তিন শিশু বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাল্যবিবাহমুক্ত কালীগঞ্জ উপজেলায় শিশুবিবাহ, মুচলেকা ও নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ সাতক্ষীরার রাজার বাগান দারুস সালাম মসজিদে ইসলামিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে খুলনা বিভাগীয় কমিউনিটি পুলিশিং সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে প্রতাপনগরে ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলীর পক্ষে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে বুধহাটায় সিঙ্গেল ডিজিট সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত সাতক্ষীরার তালা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সহযোগিতায় ১৬ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ, চাচার জরিমানা ৫ হাজার টাকা,মেয়েকে নিয়ে পালিয়ে গেলেন পিতা ও মা সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ! ঘূর্ণিঝড় হয়ে ডাঙায় ঝাঁপাতে পারে আগামী সপ্তাহে, দুর্যোগের পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে খেলার মাঠ না থাকা গাবুরায় মি‌নিবার ফুটব‌লের ফাইনাল অনু‌ষ্ঠিত।
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

খেলার মাঠ না থাকা গাবুরায় মি‌নিবার ফুটব‌লের ফাইনাল অনু‌ষ্ঠিত।

স্টাফ রিপোর্টার / ৩৭ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

খেলার মাঠ না থাকা গাবুরায় মি‌নিবার ফুটব‌লের ফাইনাল অনু‌ষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক: সাইফুল ইসলাম, গাবুরা, সাতক্ষীরা।সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় প্রত্যন্ত ইউনিয়ন গাবুরায় নেই কোনো পূর্ণাঙ্গ ফুটবল বা ক্রিকেট খেলার মাঠ। তবুও থেমে নেই ক্রীড়াচর্চা ও বিনোদন। নানা প্রতিকূলতা উপেক্ষা করে পার্শ্বেমারী গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের ছোট্ট মাঠে অনুষ্ঠিত হয়েছে ৮ দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। ২৩ অক্টোবর শুক্রবার বিকাল ৪টায় অনুষ্ঠিত ফাইনালে কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়ন দলকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় গাবুরার হরিশখালী দল। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জি. এম. মাছুদুল আলম। এছাড়া উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী সালাহ উদ্দিন লিটন, রবিউল জোয়ারদার, মাস্টার আব্দুর রহিম, জি. এম. আবিয়ার রহমান, সাবেক চেয়ারম্যান মাওলানা ইসহাক আলীসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়া সত্ত্বেও ফাইনাল খেলায় বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পার্শ্বেমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোট্ট মাঠটি পরিণত হয় স্থানীয় মানুষের মিলনমেলায়। নিম্নআয়ের মানুষের জন্য এ আয়োজন ছিল আনন্দ ও বিনোদনের এক অনন্য উপলক্ষ। সুন্দরবন সংলগ্ন ও দুর্যোগপ্রবণ উপকূলীয় গাবুরা ইউনিয়নে তরুণদের খেলাধুলার আগ্রহ থাকলেও নেই পর্যাপ্ত খেলার মাঠ। ফলে ছোট পরিসরের বিদ্যালয়ের মাঠেই আয়োজন করতে হচ্ছে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। অথচ একটি স্থায়ী ও উপযুক্ত খেলার মাঠ তৈরি হলে শিশু-কিশোর ও তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক, জুয়া ও অন্যান্য সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে খেলাধুলা। প্রত্যন্ত গাবুরা ইউনিয়নে একটি স্থায়ী খেলার মাঠ নির্মাণে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add