বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
Headline :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে,ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের জন্য সবুজ ভবন ও জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণ এখন সময়ের দাবি: গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী সংবাদ সম্মেলনে রাস্তা দখলের অভিযোগ অস্বীকার : রাস্তাটি ক্রয়কৃত দাবি ওমর ফারুকের সাতক্ষীরায় জামায়াতের যুব নেতার জানাজায় মানুষের ঢল সাতক্ষীরার মানুষ শান্তিপ্রিয় ও ইসলাম প্রিয়, মুহাদ্দিস মাও আব্দুল খালেক। স্বাস্থ্যখাতে জনবল সংকটের মূলে ১৭ বছরের অবহেলা,চিকিৎসায় অবহেলা সহ্য করা হবে না, স্বাস্থ্যমন্ত্রী তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রী পরিদর্শন। ২(দুই) জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ। সাতক্ষীরার প্রবীণ ব্যবসায়ী শামসুল হুদা আর নেই: শোকের ছায়া
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

টানা বৃষ্টিতে জলাবদ্ধ নিউমার্কেট, ভোগান্তিতে ব্যবসায়ীরা

Reporter Name / ১১ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

অনলাইন ডেক্সঃ রাজধানীতে টানা বৃষ্টিপাতের প্রভাব এখনও কাটেনি নিউমার্কেট এলাকায়। জলাবদ্ধতার কারণে বিপণি-বিতান ও দোকানপাট খুললেও ক্রেতাদের উপস্থিতি খুবই কম। দোকানিরা জানান, রোববারের (১২ জুলাই) বৃষ্টিতেই এলাকায় হাঁটুসমান পানি জমে যায়। নিচু অবস্থানে থাকা অনেক দোকানে বৃষ্টির পানি ও নালা-নর্দমার পানি ঢুকে পড়ে। ফলে দোকান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। তাদের অভিযোগ, নিউমার্কেট এলাকার ড্রেনেজ ব্যবস্থা খুবই দুর্বল। সরকার বা প্রশাসনের পরিবর্তন হলেও রাজধানীর সবচেয়ে জমজমাট ব্যবসায়িক কেন্দ্রের প্রতি বিন্দুমাত্র নজর নেই। পাশাপাশি নিয়মিত পয়ঃনিষ্কাশন কাঠামোর নজরদারিও করেন না কেউ। সে কারণেই, অল্প বৃষ্টিতে দুর্ভোগ পোহাতে হয় ক্রেতা-বিক্রেতাদের। এদিকে, রোববার তুমুল বৃষ্টির সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে নিউমার্কেটের বৈদ্যুতিক সংযোগ বন্ধ রাখা হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজ সোমবার সকাল থেকে বিদ্যুৎ সংযোগ আবারও চালু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add