সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
Headline :
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুলের রিমান্ড শুনানিতে যা হলো ‘বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশের মর্যাদা ও সম্ভাবনাকে সুদৃঢ় করবে’: রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বাস ভাড়া প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সমুদ্রবন্দরগুলোতে তোলা হয়েছে তিন নম্বর সতর্কসংকেত গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আগামীকাল মঙ্গলবার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় পাঁচ ঘণ্টা গ্যাস থাকবে না মসজিদুল হারামের মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আল-মাদানি আর নেই বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ গাজী নজরুল ইসলামকে শেরেবাংলা নগর থানায় নিয়েছে পুলিশ চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার : প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ’র জামিননামা নিয়ে আদালতে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এমপি গাজী নজরুল ইসলাম
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

সাতক্ষীরায় যুবদলের নতুন কমিটি: আনন্দ মিছিলে মুখর শহর, আগামী নির্বাচনে ৪ আসনেই বিজয়ের প্রত্যয়।

মোঃ সাইদুল বাসার / ৫৯ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় যুবদলের নতুন কমিটি: আনন্দ মিছিলে মুখর শহর, আগামী নির্বাচনে ৪ আসনেই বিজয়ের প্রত্যয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার ৫ সদস্য বিশিষ্ট আংশিক নবগঠিত কমিটি ঘোষণা করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় সংসদকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় একটি বিশাল আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে শহরের মাওয়া চাইনিজ রেস্টুরেন্টের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে জাতীয় ও দলীয় পতাকা এবং বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চায়না বাংলা শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ​জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ। সদস্য সচিব আবু জাহিদ ডাবলু সভাপতিত্ব করেন সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তাজরিন আহমেদ চিশতী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন, সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি হাফিজুর রহমান মুকুল, সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন এবং মাসুম রানা সবুজ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এইচ এম রহমাতুল্লাহ পলাশ বলেন, আমাদের পথ চলার দিশারী, যিনি দীর্ঘদিন ধরে এই দলকে পরিচালনা করেছেন—দেশরত্ন বেগম খালেদা জিয়া। আজকে যে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে, যুবদলের সম্মানিত সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নূর ইসলাম নয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সাতক্ষীরায় যুবদলের এই কমিটি উপহার দিয়েছেন।
​তিনি আরও বলেন, উপরে আল্লাহ আছেন, এই দলকে আমরা সুশৃঙ্খলভাবে একত্রিত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আগামী নির্বাচনে সাতক্ষীরার এই চারটি আসনেই ধানের শীষকে বিজয়ী করে দেশনায়ক তারেক রহমানকে উপহার দেব। যুবদলের যে ভাইয়েরা আজ এখানে উপস্থিত আছেন, যারা আসেননি তাদের প্রতিও আহ্বান জানাচ্ছি—সব ভেদাভেদ ভুলে একত্রিত হয়ে যুবদল করুন। আর কোনো গ্রুপিং চলবে না।
​হাফিজুর রহমান মুকুলকে সভাপতি, শেখ মনিরুজ্জামান প্রিন্সকে সহ-সভাপতি, মো. শফিকুল আলম বাবুকে সাধারণ সম্পাদক, মমতাজুল ইসলাম চন্দন এবং মাসুম রানা সবুজকে সাংগঠনিক সম্পাদক করে সাতক্ষীরা জেলা যুবদলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add