বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Headline :
সাতক্ষীরা জেলা পরিষদের মাননীয় প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক সংবর্ধনা দিয়েছে, সাতক্ষীরার উন্নয়নে ৩৩ দফা দাবি জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গেলে রাষ্ট্র শক্তিশালী হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি পার্বত্য অঞ্চল ও পাহাড় ঘিরে একটি মহল গভীর ষ/ড়/য/ন্ত্রে লিপ্ত রয়েছে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চার সদস্যকে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী গাঁজা সেবন করেন বিমান চালাচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট, ডোপ টেস্টে প্রমাণিত হয়েছে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে ‘ফ্রেশ স্টার্ট’ জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসএসসির ও সমমান ফলাফরে ধস, পরীক্ষায় গড়ে পাস করেছে ৬২ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ফিরিয়ে আনা ইস্যুতে যা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

Reporter Name / ১৬ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

অনলাইন ডেক্সঃ বেনজীর ইস্যুতে আরব আমিরাতের সঙ্গে সরকারের যোগাযোগ চলছে, সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ফিরিয়ে আনা ইস্যুতে সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি দাবি করেছেন, খুব শিগগিরই সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা হবে। রোববার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার অগ্রগতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব‌লেন, বাংলাদেশ সরকারের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সরকারের যোগাযোগ চলছে এবং কাগজপত্র আদান-প্রদান হয়েছে। তারা কিছু তথ্য আমাদের কাছ থেকে নির্দিষ্ট করে জানতে চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে। সেটা আমরা তাদেরকে সরবরাহ করেছি, কাজ চলছে। আমরা আশা করছি, খুবই শিগ‌গিরিই এই অভিযুক্ত আসামিকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার কাজ সম্পন্ন করা যাবে। এক প্রশ্নের জবা‌বে শামা ওবায়েদ ব‌লেন, সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছে। আমাদের সরকার তাদের সঙ্গে কথা বলবে। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের সঙ্গে কথা বলবে। কথা বলে পরবর্তী কী পদক্ষেপ আমরা নিতে পারি, সেটা আমরা সিদ্ধান্ত নেব। এর আগে, গত জুন মাসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদের অধিবেশনে বেনজীর আহমেদকে গ্রেফতারের খবর জানিয়েছিলেন। একইসঙ্গে, তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার কথাও জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add