সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
Headline :
ঢাকা-১৮ আসনের এস এম জাহাঙ্গীর হোসেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের আশুগঞ্জে ৫২ কেজি গাঁজাসহ মা/দ/ক কারবারি গ্রেপ্তার করেছে পুলিশ গার্মেন্টস শিল্পে বিদেশিদের ছাড়াই শতভাগ দেশীয় কর্মসংস্থান সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার মুখপাত্র মাহ্দী আমিন স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনের পরিকল্পনা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত খালাস পেয়েও প্রত্যর্পণ আইন জটিলতায় নেত্রকোনার কারাগারে তিন ভারতীয় নাগরিক বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল সাইবার আইন মানুষের কণ্ঠরোধ করতে নয়, অপসাংবাদিকতা রোধে করা হচ্ছে: আইনমন্ত্রী আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ আইনমন্ত্রীর উপস্থিতিতে সাতক্ষীরা জেলা বিএনপিতে ঐক্যের ডাক: বাক-শালীনতা ও শৃঙ্খলা রক্ষার কড়া বার্তা দিয়েছেন
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালী প্রতিনিধি: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের মেয়াদকালে দেশের প্রতিটি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হবে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটতেছেন। আমরা একটি ভঙ্গুর অর্থনীতি ও ভঙ্গুর সিস্টেম পেয়েছি।’ আজ রবিবার নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, যতবার বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, প্রতিটি দুর্যোগে বিএনপি সরকার দেশকে রক্ষা করেছে। বর্তমান সংকটগুলো আগামী ২ থেকে ৪ বছরের মধ্যে কাটিয়ে দেশকে দুর্যোগ থেকে বের করে আনার আশাবাদ ব্যক্ত করেন তিনি। জাকারিয়া তাহের বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জনবল সংকটের কারণে প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকতা থাকলেও যাতায়াতে অনেক সময় বিলম্ব হয়ে থাকে। বিগত ফ্যাসিস্ট সরকার অর্থনীতিকে পঙ্গু করে গেছে। ধীরে ধীরে সেই সংকট কাটিয়ে উঠতে হবে। সভায় নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদ, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার নাসির উদ্দিন, জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গণপূর্তসহ বিভিন্ন দপ্তরের নির্বাহী প্রকৌশলী, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, পিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add