বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
Headline :
গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে সংশ্লিষ্ট পেজগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ: হাইকোর্ট বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস: আইএমএফ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৩ আন্তঃমন্ত্রণালয় সভার পর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গণতন্ত্র সমুন্নত রাখতে সরকারি ও বিরোধীদলকে একসাথে কাজ করর আহ্বান: রাষ্ট্রপতির সাতক্ষীরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে পি. কে. ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদি কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে লস অ্যান্ড ড্যামেজে জোরালো পদক্ষেপ নেবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু মাত্র তিন মাসে কোটি টাকার বেশি থাকা হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি: বাংলাদেশ ব্যাংক
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

সন্ধ্যা নামলেই সাতক্ষীরায় মোড়ে মোড়ে পুলিশের হানা: ইয়াবা গাজা সহ মাদক সম্রাট খোরশেদ ও সাবিনা গ্রেপ্তার

Reporter Name / ৮০ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ মাদক কারবারি ও সেবনকারীদের আস্তানা গুঁড়িয়ে দিতে সন্ধ্যা নামলেই সাতক্ষীরা জুড়ে শুরু হচ্ছে পুলিশের আকস্মিক ‘ঝটিকা অভিযান’। পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমানের বিশেষ নির্দেশে গত ২৭ জুলাই থেকে সপ্তাহব্যাপী এই সাঁড়াশী তৎপরতা শুরু হয়েছে। অভিযানের অংশ হিসেবে সন্ধ্যা নামার পরপরই সাতক্ষীরা জেলা শহরের অলিগলি ও পরিচিত মাদকের স্পটগুলোতে আচমকা হানা দিচ্ছে পুলিশ। অভিযানের অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদুর রহমান, পিপিএম-এর নেতৃত্বে একদল পুলিশ শহরের বিভিন্ন পয়েন্টে জোরালো চিরুনি অভিযান চালায়। এ সময় শহরের রাজার বাগান কলেজ এলাকা, কলেজ মাঠ, পলাশপোল, ইটাগাছা, কাটিয়া ও লাবসা এলাকা জুড়ে তল্লাশি চালানো হয়। অভিযান চলাকালে শহরের কাটিয়া এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ মোঃ খোরশেদ আলম নামের এক মাদক কারবারিকে আটক করে পুলিশ। খোরশেদ কলারোয়া উপজেলার তলুইগাছা গ্রামের মৃত আব্দুল ওহাব সরদারের ছেলে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। অন্যদিকে, লাবসার নলকুড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি সাবিনাকে গ্রেফতার করা হয়েছে। আটক সাবিনা নলকুড়া এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে জেলাজুড়ে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add