মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Headline :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে ‘ফ্রেশ স্টার্ট’ জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসএসসির ও সমমান ফলাফরে ধস, পরীক্ষায় গড়ে পাস করেছে ৬২ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী মোবাইল ব্যাংকিংয়ে নজরদারি আওতায় আসতে পারে ম্যানেজিং কমিটির বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ১৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে, সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর (কাজল সালমান শাহ হ/ত্যা মামলায় অভিনেতা আশরাফুল হক ডন কারাগারে মেয়েকে বিয়ে দেওয়ার আড়াই বছর পর বিজেপি বিধায়ক জানলেন জামাই করেছেন প্রায় ২৫ বিয়ে গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সৌদিআরবে আগুনে পুড়ে ৭ বাংলাদেশি প্রবাসীর মৃ/ত্যু হয়েছে শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের আইনের খসড়া প্রকাশ প্রকাশ করা হয়েছে

Reporter Name / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

অনলাইন ডেস্কঃ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে নতুন বাহিনী গঠনের লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬’-এর খসড়া প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই খসড়া প্রকাশ করা হয়। এ বিষয়ে সর্বসাধারণের মতামত নেওয়া হবে। এতে বলা হয়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে সুসংহতকরণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সমুন্নত রাখতে দ্য আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স, ১৯৭৯-এর অধীন গঠিত র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে বাংলাদেশ পুলিশের অধীন একটি বিশেষায়িত ইউনিট গঠন ও এর নিয়ন্ত্রণ, পরিচালনা, শৃঙ্খলা রক্ষা এবং আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান করা সমীচীন। এজন্য স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬ প্রণয়ন করা হলো। আরও বলা হয়, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ইউনিটের জন্য সরকার কর্তৃক নির্ধারিত একটি প্রতীক (লোগো), পতাকা ও সুনির্দিষ্ট পোশাক থাকবে। এটি বাংলাদেশ পুলিশের অধীন একটি বিশেষায়িত ইউনিট। এর নেতৃত্বে থাকবেন অতিরিক্ত আইজিপি পদমর্যাদার একজন মহাপরিচালক। প্রয়োজন অনুযায়ী ব্যাটালিয়ন, কোম্পানি, প্লাটুন ও সেকশন গঠন করা যাবে। বাহিনীর সদর দফতর থাকবে ঢাকায়, তবে দেশের যেকোনো স্থানে ইউনিট স্থাপনের সুযোগ রাখা হয়েছে। শুধু পুলিশ নয়, অন্যান্য শৃঙ্খলা বাহিনী থেকেও সদস্যদের প্রেষণে এনে এই ইউনিট গঠন করা যাবে। প্রতিরক্ষা কর্মবিভাগ সম্পর্কিত আইনসাপেক্ষে কোনো সদস্যকে নির্ধারিত শর্তাধীনে এই ইউনিটের চাকরিতে প্রেষণে নিযুক্ত বা অস্থায়ীভাবে সংযুক্ত করা যাবে। প্রেষণে নিয়োগের মেয়াদ ন্যূনতম দুই বছর রাখার প্রস্তাব করা হয়েছে। মূলত, সবার মতামতের পর আইনের খসড়া চূড়ান্ত করে মন্ত্রিসভায় পাঠানো হবে। মন্ত্রিসভার বৈঠকেও সংযোজন-বিয়োজন হতে পারে। দ্রুতই মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত আইন তোলা হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর সংসদ অধিবেশনে এটি পাস হতে পারে।
উল্লেখ্য, ২০০৪ সালে পুলিশের বিশেষায়িত ইউনিট হিসেবে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) গড়ে তোলা হয়েছিল, শীর্ষ সন্ত্রাসী, দাগী ও দুর্ধর্ষ জঙ্গি দমনের উদ্দেশ্যে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add