সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
Headline :
কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ১৮ সদস্যের কমিটি গঠন সভাপতি আকবর আলী, সিনিয়র সহ-সভাপতি সাইদুজ্জামান সাইদ, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর (কাজল সালমান শাহ হ/ত্যা মামলায় অভিনেতা আশরাফুল হক ডন কারাগারে মেয়েকে বিয়ে দেওয়ার আড়াই বছর পর বিজেপি বিধায়ক জানলেন জামাই করেছেন প্রায় ২৫ বিয়ে গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সৌদিআরবে আগুনে পুড়ে ৭ বাংলাদেশি প্রবাসীর মৃ/ত্যু হয়েছে শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এখন সময় দেশ গড়ার, জনগণের জন্য কাজ করার: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর কাছে ৯ দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনায় ৬টি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ নির্বাচনের আগে যেভাবে সবাই একসঙ্গে কাজ করেছেন, দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

সড়ক পথে চাঁদাবাজি বন্ধে বাস ও ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার মহোদয় সাতক্ষীরা

মোঃ আহাজ উদ্দীন / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

মোঃ আহাজ উদ্দীনঃ আজ বৃহস্পতিবার সকাল ১০:৩০মিঃ ঘটিকায় সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম মহোদয়ের সভাপতিত্বে সড়ক পথে অবৈধ চাঁদাবাজি প্রতিরোধে বাস ও ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার মহোদয় সড়ক পরিবহনে শৃঙ্খলা বজায় রাখা, যাত্রীসেবা নিশ্চিতকরণ এবং চাঁদাবাজিমুক্ত নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে বলেন, সড়ক পথে কোনো ধরনের অবৈধ চাঁদাবাজি, হয়রানি কিংবা অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না। তিনি আরো বলেন, রোগীবাহী অ্যাম্বুলেন্সের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা মানবিক ও নৈতিক দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠী অ্যাম্বুলেন্সের গতিরোধ, চাঁদাবাজি কিংবা যেকোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। এ সময় উপস্থিত পরিবহন বাস ও ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ সড়ক পথে চাঁদাবাজি প্রতিরোধে জেলা পুলিশের চলমান উদ্যোগকে স্বাগত জানান এবং এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভায় চাঁদাবাজিমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিতকরণে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add