সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
Headline :
কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ১৮ সদস্যের কমিটি গঠন সভাপতি আকবর আলী, সিনিয়র সহ-সভাপতি সাইদুজ্জামান সাইদ, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর (কাজল সালমান শাহ হ/ত্যা মামলায় অভিনেতা আশরাফুল হক ডন কারাগারে মেয়েকে বিয়ে দেওয়ার আড়াই বছর পর বিজেপি বিধায়ক জানলেন জামাই করেছেন প্রায় ২৫ বিয়ে গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সৌদিআরবে আগুনে পুড়ে ৭ বাংলাদেশি প্রবাসীর মৃ/ত্যু হয়েছে শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এখন সময় দেশ গড়ার, জনগণের জন্য কাজ করার: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর কাছে ৯ দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনায় ৬টি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ নির্বাচনের আগে যেভাবে সবাই একসঙ্গে কাজ করেছেন, দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

সংগ্রাম হাসপাতালে রোগীদের টাকা ও মোবাইল চু/রি/র অভিযোগে তিন নারী আ/ট/ক করা হয়েছে

মোঃ আহাজ উদ্দীন / ১৭ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

মোঃ আহাজ উদ্দীনঃ সাতক্ষীরা শহরের সংগ্রাম হাসপাতালে রোগীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন চুরির অভিযোগে তিন নারীকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুর প্রায় ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাটি হাসপাতালে উপস্থিত রোগী, স্বজন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই তিন নারী হাসপাতালের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের লক্ষ্য করে চুরির সুযোগ খুঁজছিলেন। একপর্যায়ে রোগীদের কাছ থেকে প্রায় ২০ হাজার টাকা এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি করে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত লোকজন তাদের আচরণে সন্দেহ করেন। পরে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করা হয়। স্থানীয় সূত্রে আরও অভিযোগ করা হয়, গত শুক্রবারও একই হাসপাতালে প্রায় ১৬ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছিল। তবে তখন অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ কারণে সাম্প্রতিক ঘটনাটির সঙ্গে আগের ঘটনারও কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। স্থানীয়দের ভাষ্যমতে, আটক তিন নারীর গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায়। বর্তমানে তারা সাতক্ষীরা শহরে ভাড়া বাসায় থাকেন বলে জানা গেছে। তবে তাদের পরিচয় ও অভিযোগের সত্যতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার এবং রোগী ও স্বজনদের মালামালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন উপস্থিত লোকজন। এদিকে, যদি কেউ আটক তিন নারীর পরিচয় সম্পর্কে নিশ্চিত তথ্য জেনে থাকেন, তাহলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add