শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
Headline :
পেশার সুরক্ষা ও দলিলপ্রতি ৫ হাজার টাকা সম্মানীসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখকদের সমাবেশ তালা উপজেলায় কোন ভাবেই থামছে না বাল্যবিবাহ , একি বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান বিতর্কে সেরার মুকুট জিতল সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় সরকার দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে উল্টো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় প্রধান ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইফুল ইসলাম জয় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ও তার স্ত্রী জাকিয়া পারভীনের সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ: দুর্নীতি দমন কমিশন (দুদক) রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সৌজন্য সাক্ষাৎকরেছেন মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মানে উন্নীত করতে বর্তমান সরকার সচেষ্ট রয়েছে: সংসদীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে সিপিএ মহাসচিবের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলার একযোগে ৯৯ বিচারককে বদলি ও পদায়ন
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় নবম শ্রেণিতে অধ্যয়নরত এক কিশোরীর বাল্যবিবাহের আয়োজন, প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ করা হয়েছে

মোঃ আহাজ উদ্দীন / ২৮ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

মোঃ আহাজ উদ্দীনঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলায় নবম শ্রেণিতে অধ্যয়নরত এক কিশোরীর বাল্যবিবাহের আয়োজন প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে বিয়ের প্রস্তুতির সত্যতা পাওয়ার পর কিশোরীর পিতার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
বাল্যবিবাহ প্রতিরোধকর্মী সাকিবুর রহমান বাবলা জানান,আজ শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের উত্তর ভাদিয়ালী এলাকার ফুলতলা বাজারসংলগ্ন গ্রামে ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীর পারিবারিকভাবে বাল্যবিবাহের আয়োজন করা হয়। বিষয়টি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে জেলা ও উপজেলা প্রশাসনকে জানান। ওই কিশোরীর জন্মসনদ অনুযায়ী বয়স ১৪ বছর ১১ মাস বলে জানা যায়। বাল্যবিবাহের পাত্র হিসেবে নির্ধারণ করা হয়েছিল একই উপজেলার পার্শ্ববর্তী কেড়াগাছি ইউনিয়নের বাকসা (তাঁতীপাড়া) গ্রামের জাকির হোসেনের ছেলে আমির হোসেনকে। বাল্যবিবাহের আয়োজনের তথ্য পেয়ে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের নির্দেশনায় উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী মোখলেছুর রহমান ও আক্তারুল ইসলাম, সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা খাতুন, দফাদার এবাদুল ইসলাম, কয়েকজন গ্রামপুলিশ এবং সাংবাদিক মেহেদী নেওয়াজ সোহাগ ঘটনাস্থলে যান। তারা ঘটনাস্থলে পৌঁছে বাল্যবিবাহের আয়োজনের সত্যতা পান এবং কিশোরীর বয়স বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী বিবাহের উপযুক্ত নয় বলে নিশ্চিত হন। পরে কিশোরীর পিতা বাল্যবিবাহের উদ্যোগ নেওয়ার বিষয়টি স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার অঙ্গীকার করে লিখিত মুচলেকা দেন। ফলে বাল্যবিবাহের আয়োজনটি বন্ধ করা হয়। এ ধরনের বাল্যবিবাহ রোধে প্রশাসনের পাশাপাশি অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানের সক্রিয় ভূমিকা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করেন স্থানীয় সচেতন নাগরিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add