শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
Headline :
বিজ্ঞান বিতর্কে সেরার মুকুট জিতল সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় সরকার দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে উল্টো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় প্রধান ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইফুল ইসলাম জয় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ও তার স্ত্রী জাকিয়া পারভীনের সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ: দুর্নীতি দমন কমিশন (দুদক) রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সৌজন্য সাক্ষাৎকরেছেন মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মানে উন্নীত করতে বর্তমান সরকার সচেষ্ট রয়েছে: সংসদীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে সিপিএ মহাসচিবের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলার একযোগে ৯৯ বিচারককে বদলি ও পদায়ন পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জনপ্রশাসনের সক্ষমতা বাড়ানো জরুরি : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে ভূমধ্যসাগরে নৌকা ডুবে আট বাংলাদেশির মৃত্যুর, মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে (সিআইডি)
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

ভারতের কলকাতার হোটেলে অ/গ্নি/কা/ন্ডে নি/হ/ত/দে/র মধ্যে দুইজনের বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জে

Reporter Name / ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ ভারতের কলকাতা নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের “শিখা ইন” নামের একটি ৫তলা হোটেলের তৃতীয় তলায় অগ্নিকান্ডের ঘটনায় নিহত ৯ জনের মধ্যে একজন নারীসহ দুইজনের বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জে। বুধবার রাত ১০টার দিকে এলাকায় খবর পৌঁছানোর পর ঘটনাটি নিশ্চিত করেছেন নিহতের পরিবারের সদস্যরা। উন্নত চিকিৎসার জন্য তারা ভারতে গিয়েছিলেন বলে জানা গেছে। নিহত একজনের নাম এস এম আলিমুজ্জামান ওরফে সাজু (৪৫)। তিনি সাতক্ষীরার কালিগঞ্জের তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত ইউনুস আলী সরদারের ছেলে। তিনি পেশায় একজন ঘের ব্যবসায়ী। নিহত অপরজনের নাম রেবতী সরকার। তিনি একই ইউনিয়নের তেতুলিয়া গ্রামের ভবেষ কুমার সরকারের স্ত্রী। নিহত সাজুর নিকটাত্মীয় মোখলেছুর রহমান পল্টু জানান, চার ভাইয়ের মধ্যে সাজু সবার ছোট। মেঝো ভাই রাজু সরদার মারা গেছেন আগেই। বর্তমানে বড় ভাই সাহেব সরদার ও সেঝো ভাই উজ্জ্বল সরদার জীবিত আছেন। কোমরে ব্যথার জন্য চিকিৎসক দেখাতে ৫-৬ দিন আগে সাজু ভারতে যায়। বুধবার বাড়িতে ফিরে আসার কথা ছিল। কিন্তু রাত ১০টার দিকে বাড়িতে খবর আসে হোটেলে অগ্নিকান্ডের ঘটনায় তার মৃত্যু হয়েছে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর রহামন জানান, আলিমুজ্জামান ওরফে সাজু ও রেবতী সরকার নামের দুইজন নিহতের খবর শুনেছি। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। প্রসঙ্গত, মঙ্গলবার (১৮ আগস্ট) রাত পৌনে ২টার দিকে ভারতের কলকাতা নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের “শিখা ইন” নামের একটি হোটেলে তৃতীয় তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ জন বাংলাদেশী নাগরিকসহ ৯ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন নারী ও একজন শিশু রয়েছে। নিহত বাংলাদেশিদের মধ্যে একই পরিবারের চার জন রয়েছেন কুষ্টিয়ার। তারা হলেন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, তাদের ছেলে শর্ণশিষ দত্ত এবং দেবাশীষের শশুর আকরাম আলী। অপরজনের নাম আহমেদ বাবু (২৭)। তিনি সাভারের আমিনবাজার ইউনিয়নের বেগমবাড়ি গ্রামের আদম আলীর ছেলে। তবে হোটেলটিতে ২৫ জন বাংলাদেশি ছিলেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add