বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
Headline :
ফাতিহা-ই-ইয়াজদহম এর গুরুত্ব ও ফজিলত নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর উত্তাল অবস্থায় রয়েছে, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত: আবহাওয়া অফিস বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ মিশনে হতাহতদের ৭০ পরিবার ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া চীন-বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে : চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম, পরিপত্র জারি করেছে সরকার বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক করেছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত সাতক্ষীরায় জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ: ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা ভারত এবং চিনের জন্য শাস্তির বিধান! অথচ রাশিয়ার একটি জিনিস আমদানি করতে পারবে আমেরিকা, নতুন বিলে দ্বিচারিতা
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর শুভ আগমনে দুনিয়ায় রহমতের দ্বার উন্মোচিত হয়েছে: ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী

Reporter Name / ৫৫ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

অনলাইন ডেক্সঃ মহানবীর শুভাগমনে সারা দুনিয়ায় রহমতের অবারিত দ্বার উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। মঙ্গলবার (২৫ আগস্ট) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। তিনি বলেন, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) এর পবিত্র দিনে বিশ্বজগতে এক সর্বশ্রেষ্ঠ মহামানবের আবির্ভাব হয়। সততা, নম্রতা, উদারতা ও ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধা জানানো এবং নবীজির প্রদর্শিত পথে চলার জন্য এই দিনটি এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আমি দেশবাসীসহ মুসলিম উম্মাহর অসীম শান্তি ও অফুরন্ত কল্যাণ কামনা করছি। তাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে বিশ্বমানবের নিকট এক অসাধারণ আলোকবর্তিকা উল্লেখ করে তিনি বলেন, মহানবীর কালজয়ী মূল্যবোধ, মানবতা, সহমর্মিতা, উদারতা, মানুষের প্রতি সহানুভুতি মানবজাতির নিকট চিরকালীন এক পরম শিক্ষা হয়ে থাকবে। কৈশোরকাল থেকেই তিনি মিথ্যার বিরুদ্ধে এক অকুতোভয় যোদ্ধা, যিনি কোনদিন আমানতের খেয়ানত করেননি, অন্যের উপকার করা যিনি পরম কর্তব্য বলে মনে করতেন। তিনি আরও বলেন, আল্লাহ তা’আলা পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন মহানবীর (সাঃ) উপর অবতীর্ণ করেন, যা মানব জাতির পথপ্রদর্শক হিসেবে ইহলৌকিক ও পরলৌকিক মুক্তির যাবতীয় নির্দেশাবলী অনুশীলনের মাধ্যমে মানুষকে পরিপূর্ণ ও মর্যাদাশীল করে তোলে। তাঁর জীবন ও কর্ম অনুসরণের মাধ্যমে মুসলিমরা শৃঙ্খলিত মানুষের মুক্তি ও মানবতা প্রতিষ্ঠাসহ নিজেদের জীবনকে সুন্দর ও কল্যাণের পথে পরিচালিত করার অনুপ্রেরণা পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add