বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
Headline :
গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে সংশ্লিষ্ট পেজগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ: হাইকোর্ট বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস: আইএমএফ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৩ আন্তঃমন্ত্রণালয় সভার পর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গণতন্ত্র সমুন্নত রাখতে সরকারি ও বিরোধীদলকে একসাথে কাজ করর আহ্বান: রাষ্ট্রপতির সাতক্ষীরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে পি. কে. ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদি কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে লস অ্যান্ড ড্যামেজে জোরালো পদক্ষেপ নেবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু মাত্র তিন মাসে কোটি টাকার বেশি থাকা হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি: বাংলাদেশ ব্যাংক
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ২২১৪ মামলা করেছে (ডিএমপি)

Reporter Name / ২৭ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

অনলাইন ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ২১৪টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৪৭৮টি গাড়ি ডাম্পিং এবং ৩১৯টি গাড়ি রেকার করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে এসব মামলা করে ডিএমপির ট্রাফিক বিভাগ। ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ৬টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৫১টি মোটরসাইকেলসহ মোট ১৩৭টি মামলা করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৮টি বাস, ১৩টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৮০টি মোটরসাইকেলসহ মোট ১৮৫টি মামলা করা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২০টি বাস, ১৪টি কাভার্ডভ্যান ও ১৩৮টি মোটরসাইকেলসহ মোট ২৭০টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪২টি বাসসহ মোট ৫০০টি মামলা করা হয়েছে। অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ২টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান ও ১৭টি সিএনজিসহ মোট ১৩৯টি মামলা করা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২১টি বাস, ১৯টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ১৮৮টি মোটরসাইকেলসহ মোট ৩৪৬টি মামলা করা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৪টি বাস, ১৬টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি ও ১৯০টি মোটরসাইকেলসহ মোট ৪২৩টি মামলা করা হয়েছে। এ ছাড়া ট্রাফিক-গুলশান বিভাগে ৩১টি বাস, ১২টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ৪৭টি মোটরসাইকেলসহ মোট ২০৪টি মামলা করা হয়েছে। অভিযানকালে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ৪৭৮টি গাড়ি ডাম্পিং এবং ৩১৯টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add