মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
Headline :
সুন্দরবনের গহীনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র ব/ন্দু/কযু//দ্ধ, জি//ম্মি ৫ জেলে উ/দ্ধা/র সাতক্ষীরা সদরে তিন শিশু বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাল্যবিবাহমুক্ত কালীগঞ্জ উপজেলায় শিশুবিবাহ, মুচলেকা ও নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ সাতক্ষীরার রাজার বাগান দারুস সালাম মসজিদে ইসলামিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে খুলনা বিভাগীয় কমিউনিটি পুলিশিং সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে প্রতাপনগরে ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলীর পক্ষে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে বুধহাটায় সিঙ্গেল ডিজিট সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত সাতক্ষীরার তালা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সহযোগিতায় ১৬ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ, চাচার জরিমানা ৫ হাজার টাকা,মেয়েকে নিয়ে পালিয়ে গেলেন পিতা ও মা সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ! ঘূর্ণিঝড় হয়ে ডাঙায় ঝাঁপাতে পারে আগামী সপ্তাহে, দুর্যোগের পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

সৌদি আরবের বিমানবন্দরে হা/ম/লা/র পরিপ্রেক্ষিতে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী

Reporter Name / ৩৬ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

অনলাইন ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের প্রভাব পড়েছে ঢাকা-সৌদি রুটের ফ্লাইট চলাচলে। এ পর্যন্ত ১০৭টি ফ্লাইট ব্যাহত বা বাতিল হয়েছে। এর মধ্যে ৪৪টি সরাসরি এবং ৬৩টি ট্রানজিট ফ্লাইট। এসব ফ্লাইটের ১৬ হাজার ৬২০ জন যাত্রী অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্যাহত হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারের সাতটি রয়েছে। অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, সালাম এয়ারের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার চারটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট ব্যাহত হয়েছে। ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটায় সৌদি আরবগামী এবং দেশটি থেকে দেশে ফেরার অপেক্ষায় থাকা যাত্রীদের ভোগান্তি বেড়েছে। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন অনেক যাত্রী। ট্রানজিট ফ্লাইট ব্যাহত হওয়ায় বিকল্প পথে যাতায়াতের ক্ষেত্রেও জটিলতা তৈরি হয়েছে। বেবিচক জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর সঙ্গে সমন্বয় করে ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণের কাজ চলছে। পরিস্থিতির উন্নতি এবং সৌদি আরবের বিমানবন্দরগুলোয় আরোপিত বিধিনিষেধ শিথিল হওয়ার ওপর ফ্লাইট চলাচল স্বাভাবিক হওয়া নির্ভর করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add