বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
Headline :
গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে সংশ্লিষ্ট পেজগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ: হাইকোর্ট বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস: আইএমএফ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৩ আন্তঃমন্ত্রণালয় সভার পর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গণতন্ত্র সমুন্নত রাখতে সরকারি ও বিরোধীদলকে একসাথে কাজ করর আহ্বান: রাষ্ট্রপতির সাতক্ষীরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে পি. কে. ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদি কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে লস অ্যান্ড ড্যামেজে জোরালো পদক্ষেপ নেবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু মাত্র তিন মাসে কোটি টাকার বেশি থাকা হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি: বাংলাদেশ ব্যাংক
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

সাতক্ষীরায় ব্লেস হাসপাতালে ভ*য়া*বহ অ*গ্নিকা*ণ্ড: বিজিবি ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরণের বি/প*র্যয় রক্ষা ​

মোঃ সাইদুল বাসার / ৫৪ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সাতক্ষীরায় ব্লেস হাসপাতালে ভ*য়া*বহ অ*গ্নিকা*ণ্ড: বিজিবি ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরণের বি*প*র্যয় রক্ষা

সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘ব্লেস’ (BLISS) হাসপাতালে এক আ*কস্মিক ও ভ*য়া*বহ অ*গ্নিকা*ণ্ডের ঘটনা ঘটেছে। তবে বিজিবি (৩৩ বিজিবি) ও ফায়ার সার্ভিসের দ্রুত ও সাহসিকতাপূর্ণ যৌথ অভিযানে অল্পের জন্য এক বড় ধরণের প্রা*ণহানি ও বি*পর্যয় থেকে রক্ষা পেয়েছে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও স্থানীয় বাসিন্দারা।
​আজ ০৪ আগস্ট ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ০১:০০ ঘটিকায় ব্যাটালিয়ন সদর হতে দুই কিলোমিটার দক্ষিণে খুলনা মোড় সংলগ্ন পলাশপোলের চৌরঙ্গীর মোড়ে অবস্থিত ব্লেস হাসপাতালে হঠাৎ আ*গুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই ধোঁ*য়া ও আ*গুনে পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে এবং আতঙ্কের সৃষ্টি হয়।
​অ*গ্নিসংযোগের সংবাদ পাওয়ামাত্রই সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি-এর প্রত্যক্ষ নেতৃত্বে ব্যাটালিয়নের ০২ প্লাটুন চৌকস সদস্য প্রয়োজনীয় অগ্নিনির্বাপণী ও উদ্ধার সরঞ্জামাদিসহ ঘটনাস্থলে পৌছান। বিজিবি সদস্যরা তৎক্ষণাৎ পুরো এলাকার নিরাপত্তা বেষ্টনী তৈরি করেন এবং উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন।
​পরবর্তীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ০৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিজিবির সাথে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে সমন্বিত অভিযান শুরু করে। বিজিবি ও ফায়ার সার্ভিস কর্মীদের নিরলস ও দুঃসাহসিক প্রচেষ্টায় দ্রুততম সময়ের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
​অভিযানের সবচেয়ে প্রশংসনীয় দিক ছিল রোগীদের নিরাপদে উদ্ধার করা। ধোঁয়ায় দমবন্ধ হওয়া পরিস্থিতির মধ্যেও বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রতিটি রোগীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে দ্রুত নিরাপদ স্থানে ও নিকটস্থ হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করেন।
​উপস্থিত ও উদ্ধারকারী দলের সময়োপযোগী তৎপরতার কারণে এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিজিবি ও ফায়ার সার্ভিসের এই দ্রুত ও কার্যকর মানবিক পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ জনগণ ও ক্ষতিগ্রস্ত রোগীদের স্বজনেরা। অগ্নিকাণ্ডের মূল কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add