সাতক্ষীরায় ব্লেস হাসপাতালে ভ*য়া*বহ অ*গ্নিকা*ণ্ড: বিজিবি ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরণের বি*প*র্যয় রক্ষা
সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘ব্লেস’ (BLISS) হাসপাতালে এক আ*কস্মিক ও ভ*য়া*বহ অ*গ্নিকা*ণ্ডের ঘটনা ঘটেছে। তবে বিজিবি (৩৩ বিজিবি) ও ফায়ার সার্ভিসের দ্রুত ও সাহসিকতাপূর্ণ যৌথ অভিযানে অল্পের জন্য এক বড় ধরণের প্রা*ণহানি ও বি*পর্যয় থেকে রক্ষা পেয়েছে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও স্থানীয় বাসিন্দারা।
আজ ০৪ আগস্ট ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ০১:০০ ঘটিকায় ব্যাটালিয়ন সদর হতে দুই কিলোমিটার দক্ষিণে খুলনা মোড় সংলগ্ন পলাশপোলের চৌরঙ্গীর মোড়ে অবস্থিত ব্লেস হাসপাতালে হঠাৎ আ*গুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই ধোঁ*য়া ও আ*গুনে পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে এবং আতঙ্কের সৃষ্টি হয়।
অ*গ্নিসংযোগের সংবাদ পাওয়ামাত্রই সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি-এর প্রত্যক্ষ নেতৃত্বে ব্যাটালিয়নের ০২ প্লাটুন চৌকস সদস্য প্রয়োজনীয় অগ্নিনির্বাপণী ও উদ্ধার সরঞ্জামাদিসহ ঘটনাস্থলে পৌছান। বিজিবি সদস্যরা তৎক্ষণাৎ পুরো এলাকার নিরাপত্তা বেষ্টনী তৈরি করেন এবং উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন।
পরবর্তীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ০৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিজিবির সাথে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে সমন্বিত অভিযান শুরু করে। বিজিবি ও ফায়ার সার্ভিস কর্মীদের নিরলস ও দুঃসাহসিক প্রচেষ্টায় দ্রুততম সময়ের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
অভিযানের সবচেয়ে প্রশংসনীয় দিক ছিল রোগীদের নিরাপদে উদ্ধার করা। ধোঁয়ায় দমবন্ধ হওয়া পরিস্থিতির মধ্যেও বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রতিটি রোগীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে দ্রুত নিরাপদ স্থানে ও নিকটস্থ হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করেন।
উপস্থিত ও উদ্ধারকারী দলের সময়োপযোগী তৎপরতার কারণে এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিজিবি ও ফায়ার সার্ভিসের এই দ্রুত ও কার্যকর মানবিক পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ জনগণ ও ক্ষতিগ্রস্ত রোগীদের স্বজনেরা। অগ্নিকাণ্ডের মূল কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।