বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
Headline :
সাতক্ষীরা জেলা পরিষদের মাননীয় প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক সংবর্ধনা দিয়েছে, সাতক্ষীরার উন্নয়নে ৩৩ দফা দাবি জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গেলে রাষ্ট্র শক্তিশালী হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি পার্বত্য অঞ্চল ও পাহাড় ঘিরে একটি মহল গভীর ষ/ড়/য/ন্ত্রে লিপ্ত রয়েছে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চার সদস্যকে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী গাঁজা সেবন করেন বিমান চালাচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট, ডোপ টেস্টে প্রমাণিত হয়েছে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে ‘ফ্রেশ স্টার্ট’ জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসএসসির ও সমমান ফলাফরে ধস, পরীক্ষায় গড়ে পাস করেছে ৬২ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

বাংলাদেশ-নেপাল ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Reporter Name / ৩১ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রান্তিক মানুষের নাগালে মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে সরকার অঙ্গীকার বদ্ধ। মানুষের দৃষ্টিশক্তি রক্ষা ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। রোববার (২ আগস্ট) সকালে ঠাকুরগাঁও ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত পাঁচদিনব্যাপী বাংলাদেশ-নেপাল ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আগামী বছর থেকে ঠাকুরগাঁও মেডিকেল কলেজে ছাত্র ভর্তি শুরু হবে সেই লক্ষ্যে আমরা কাজ করছি। জেলার মানুষ যাতে ভালো চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন, সে লক্ষ্যেই স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। বাংলাদেশ ও নেপালের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে আয়োজিত এই ক্যাম্প দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও মানবিক সহযোগিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। অনুষ্ঠানে নেপালের রাষ্ট্রদূত প্রতিক কারকি, বিরাট নগর চক্ষু হাসপাতাল (নেপাল) থেকে আগত চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারগন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, পাঁচদিনব্যাপী এই ফ্রি চক্ষু ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করা হবে। পাশাপাশি নির্বাচিত রোগীদের ছানি অপারেশন করা হবে ও অন্যান্য সেবা দেয়া হবে। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শত শত রোগী এই ক্যাম্পের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। উদ্বোধন শেষে মন্ত্রী বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add