সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
Headline :
চীনে সাইবার ল্যাব পরিদর্শনে ৫ সদস্যের প্রতিনিধি দল পাঠাবে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালের জামিন দিয়েছেন হাইকোর্ট, স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার করা হবে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির একাদশে ভর্তির দ্বিতীয় দফায় অনলাইনে আবেদন গ্রহণ শুরু ২৭ সেপ্টেম্বর এমপি গাজী নজরুলের বিষয়ে সংসদের চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা : ইসি সচিব আখতার আহমেদ বিদেশে পাচারকৃত অর্থ উদ্ধারে আইএসিসিসিকে প্রয়োজনীয় সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আজ নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কোভিড প্রকল্পে জালিয়াতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদসহ ১৩ জনের বিরুদ্ধে ৬ মামলা করেছে (দুদক) দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুলের রিমান্ড শুনানিতে যা হলো ‘বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশের মর্যাদা ও সম্ভাবনাকে সুদৃঢ় করবে’: রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

মসজিদুল হারামের মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আল-মাদানি আর নেই

Reporter Name / ৪ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

অনলাইন ডেক্সঃ মসজিদুল হারামের মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আল-মাদানি আর নেই। আজ সোমবার তার মৃত্যুর খবর প্রকাশের পর কাবা শরিফে তার দেওয়া ফজরের আজান ও তাকবিরের অডিও এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে জনপ্রিয় ছিল।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, শেখ ইব্রাহিম আল-মাদানির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও শ্রদ্ধা জানাতে থাকেন অনেকে। মসজিদুল হারামে তার দেওয়া আজান-তাকবিরের বিভিন্ন অডিও রেকর্ডিং ও ভিডিও ছড়িয়ে পড়ে। তার নামেও একটি হ্যাশট্যাগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। শেখ আল-মাদানি মসজিদুল হারামের ২৪ জন প্রধান মুয়াজ্জিনের একজন ছিলেন। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আজান দেওয়ার দায়িত্বে ছয়জন করে মুয়াজ্জিন পালাক্রমে দায়িত্ব পালন করেন। এর পাশাপাশি ফজরের নামাজের প্রথম আজান দেওয়ার দায়িত্বও তাদের ওপর ছিল। ফজরের আজান এবং তাকবির পাঠের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন শেখ ইব্রাহিম আল-মাদানি। মসজিদের মুয়াজ্জিনদের নির্ধারিত স্থান থেকে ইমামের তাকবির পুনরাবৃত্তি করে তা মুসল্লিদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বও পালন করতেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add