সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
Headline :
ঢাকা-১৮ আসনের এস এম জাহাঙ্গীর হোসেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের আশুগঞ্জে ৫২ কেজি গাঁজাসহ মা/দ/ক কারবারি গ্রেপ্তার করেছে পুলিশ গার্মেন্টস শিল্পে বিদেশিদের ছাড়াই শতভাগ দেশীয় কর্মসংস্থান সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার মুখপাত্র মাহ্দী আমিন স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনের পরিকল্পনা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত খালাস পেয়েও প্রত্যর্পণ আইন জটিলতায় নেত্রকোনার কারাগারে তিন ভারতীয় নাগরিক বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল সাইবার আইন মানুষের কণ্ঠরোধ করতে নয়, অপসাংবাদিকতা রোধে করা হচ্ছে: আইনমন্ত্রী আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ আইনমন্ত্রীর উপস্থিতিতে সাতক্ষীরা জেলা বিএনপিতে ঐক্যের ডাক: বাক-শালীনতা ও শৃঙ্খলা রক্ষার কড়া বার্তা দিয়েছেন
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

ভারতের সঙ্গে মতপার্থক্য হলে সামাল দেবে চিন! জিনপিং দিল্লি পৌঁছোনোর আগেই দুই দেশের সম্পর্ক নিয়ে মুখ খুলল বেজিং : ভারতে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত

Reporter Name / ৯ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

অনলাইন ডেক্সঃ ব্রিক্‌স সম্মেলনের মাঝেই শনিবার বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন জিনপিং। ভারতে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত বৈঠকের কথা নিশ্চিত করেছেন। ব্রিক্‌স সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। ইতিমধ্যে বেজিং থেকে রওনাও দিয়ে দিয়েছেন তিনি। আজ শনিবার বেলা ১২টা ২৫ মিনিট নাগাদ তাঁর দিল্লিতে নামার কথা। তার আগেই ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মুখ খুলল চিন। বিশেষ বার্তা দেওয়া হল দুই দেশের মতপার্থক্য নিয়েও। ব্রিক্‌স সম্মেলনের মাঝেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন জিনপিং। শনিবার বিকেল ৫টা ৪৫ মিনিটে সেই বৈঠক শুরু হওয়ার কথা। ভারতে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত শু ফেইহং শুক্রবার রাতে সমাজমাধ্যমে দ্বিপাক্ষিক বৈঠকের কথা নিশ্চিত করেছেন। লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট জিনপিঙের মধ্যে দ্বিপাক্ষিক একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে। এই নিয়ে পর পর তিন বছর দুই রাষ্ট্রনেতার সাক্ষাৎ হল। এর আগে কাজ়ান এবং তিয়ানজিনে তাঁদের বৈঠক হয়েছে।’’ ভারত ও চিনের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বলতে গিয়ে চিনা রাষ্ট্রদূত বলেন, ‘‘জিনপিং ও মোদীর কৌশলগত নির্দেশনায় চিন, ভারত মিলেমিশে কাজ করবে। দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাব আমরা। দুই দেশের মধ্যে যোগাযোগ এবং সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।’’ মতপার্থক্য হলে তা সামাল দেওয়ার বার্তাও দিয়েছেন চিনা রাষ্ট্রদূত। লিখেছেন, ‘‘মতপার্থক্যগুলি যথাযথ ভাবে আমরা সামাল দেব। এ ভাবেই চিন এবং ভারতের মধ্যে প্রতিবেশীসুলভ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। একে অপরের সাফল্যে আমরা সহযোগী হয়ে উঠব।’’ ২০১৯ সালে শেষ বার ভারতে এসেছিলেন জিনপিং। তার পরেই ২০২০-তে লাদাখের গলওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনী সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়ে। তাকে কেন্দ্র করে মাসের পর মাস দুই দেশের সম্পর্ক ছিল তলানিতে। তবে ধীরে ধীরে সম্পর্কের উন্নতি ঘটেছে। দু’বার জিনপিঙের সঙ্গে দেখা করেছেন মোদী। তবে চিনের প্রেসিডেন্ট ভারত সফরে আসছেন সাত বছর পর। ব্রিক্‌স সম্মেলন চলবে রবিবার পর্যন্ত। তাতে যোগ দিতে ভারতে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানও। মোদীর সঙ্গে তাঁদের দ্বিপাক্ষিক আলোচনা হয়ে গিয়েছে। জিনপিঙের সঙ্গে শনিবার বিকেলের বৈঠক নিয়েও নানা মহলে কৌতূহল রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add