বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
Headline :
রাজবাড়ীর পান্না চত্বর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নেতা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল। সুন্দরবনের গহীনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র ব/ন্দু/কযু//দ্ধ, জি//ম্মি ৫ জেলে উ/দ্ধা/র সাতক্ষীরা সদরে তিন শিশু বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাল্যবিবাহমুক্ত কালীগঞ্জ উপজেলায় শিশুবিবাহ, মুচলেকা ও নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ সাতক্ষীরার রাজার বাগান দারুস সালাম মসজিদে ইসলামিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে খুলনা বিভাগীয় কমিউনিটি পুলিশিং সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে প্রতাপনগরে ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলীর পক্ষে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চান্দিনার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা রেঞ্জের সহকারী পরিচালক মোঃ মনছুর আলম

মোঃ আহাজ উদ্দীন / ৩২ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মোঃ আহাজ উদ্দীনঃ আজ শনিবার রাত্র ১০টায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুমিল্লা রেঞ্জের সহকারী পরিচালক জনাব মোঃ মনছুর আলম কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি চান্দিনা উপজেলার অধ্যাপক গৌরাঙ্গ সাহার বাড়ি, চান্দিনা কালীবাড়ি মন্দির এবং সাহাপাড়ার শ্রী রামকৃষ্ণ মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেন। পরিদর্শনকালে সহকারী পরিচালক জনাব মোঃ মনছুর আলম পূজামণ্ডপে দায়িত্ব পালনরত আনসার ও ভিডিপি সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতা, পারস্পরিক সমন্বয় এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ও যথাযথ পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ধর্মীয় সম্প্রীতি, শান্তিপূর্ণ পরিবেশ ও উৎসবমুখর পূজা উদযাপন নিশ্চিত করতে বাহিনীর এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
কুমিল্লা রেঞ্জ, কুমিল্লা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add