শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
Headline :
সন্ধ্যা নামলেই সাতক্ষীরায় মোড়ে মোড়ে পুলিশের হানা: ইয়াবা গাজা সহ মাদক সম্রাট খোরশেদ ও সাবিনা গ্রেপ্তার সন্তানকে সম্পত্তি লিখে দেওয়ার পরও জীবদ্দশায় তা ভোগদখল করেত পারেব বাবা-মা : আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান জাতি, ধর্ম এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের পাশে আছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’ : স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিগত দিনের মতো অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থের অপচয় করা যাবে না : বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত চামড়া শিল্পের উন্নয়নে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী মো: জোনায়েদ আবদুর রহিম সাকি অধ্যাপক ডা. এম. ফখরুল ইসলাম সাতক্ষীরার কৃতি সন্তান, বাংলাদেশের খ্যাতনামা ইউরোলজি বিশেষজ্ঞ ও সার্জন ব্রুনাই দারুসসালামে বাংলাদেশি কর্মীদের জন্য আরো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আগ্রহ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে,ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

কালিগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে সীমিত সেবা, আধুনিকায়নের দাবি।

ডেস্ক রিপোর্টঃ / ৪০১ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরা দীর্ঘদিন ধরেই সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রায় তিন লাখ মানুষের একমাত্র সরকারি চিকিৎসার ভরসাস্থল হিসাবে। সময়ের সাথে সাথে বদলে গেছে প্রেক্ষাপট। কিন্ত বদলায়নি স্বাস্থ্য সেবা কর্মসূচী। প্রায় তিন লক্ষাধিক মানুষের বসতি কালিগঞ্জ উপজেলায়, ১২ টি ইউনিয়নের সহায় অসহায় মানুষের আস্হার স্হান হতে পারত কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু হিতে বিপরীত হওয়ায় জনমনে বাড়ছে ভোগান্তি। নেই অভিজ্ঞ ডাক্তারের নিয়োগও। গত কয়েক দশকে কোনো নতুনত্বের ছোয়াও যোগ হয়নি এই উপজেলা স্বাস্থ্য বিভাগে, বিশেষ করে প্যাথলজি বিভাগে। কিছু যন্ত্রপাতি থাকলেও তা পরিত্যাক্ত অবস্হায়। হাসপাতালের জরুরি বিভাগ, বর্হিবিভাগ, ও প্যাথলজির মধ্যে রয়েছে সীমিত সেবা, যেখানে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারের অভাব, নানান রোগের রুগীদের হতে হয় হয়রানি। প্যাথলজি বিভাগে কয়েক রকমের রক্ত ও ইউরিন পরিক্ষা ছাড়া বিশেষ কোনো পরিক্ষা নিরাক্ষার ব্যবস্থা না থাকায় রোগীদের ছুটতে হয় বেসরকারী ডায়াগনেস্টিক ক্লিনিক গুলোতে, গুনতে হয় মোটা অংকের টাকা। স্থানীয়দের ভাষ্যমতে, উপজেলাটিতে ছোট বড় অপারেশন, সিজার, অ্যাপেন্ডিসাইটিস এর মতো ছোট ছোট প্রয়োজনেও অস্হার জায়গা হতে পারেনি উপজেলা হাসপাতালটি। হাড় ভাঙা, হাড়ে চোট, এমন কি গুরুতর কাটা ছেড়ার চিকিৎসা দিতেও ব্যার্থতার পরিচয় দিয়েছে জরুরি বিভাগ।

এ নিয়ে জনমনে দুশ্চিন্তার কালো ছাড়া নেমে এসেছে। স্হানীয়দের দাবি, মানসম্মত চিকিৎসা, অভিজ্ঞ ডাক্তার মোতায়ন, সুচিকিৎসা নিশ্চিৎকরন ই হতে পারে আমাদের আশার আলোর সঞ্চার। গরিবের আত্মচিৎকার, অসহায়ের মনবতার জীবন এমনকি ভুক্তভুগির আর্তনাদ কে বলি দিতে উপর মহলের সুদৃষ্টি ই বদলে দিতে পারে প্রেক্ষাপট।

এ বিষয় উপজেলা সিভিল সার্জন আব্দুস সালাম জানিয়েছেন, আমাদের জরুরি ভিত্তিতে ভালো মানের ডাক্তার নিয়োগ প্রয়োজন সেই সাথে কিছুটা সময় চেয়ে নিচ্ছি। আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এ বিষয়ে কার্যক্রম চলমান আছে। এবং আমরা মন্ত্রনালয়ে চিঠি পাঠিয়েছি।তথাপি অস্রপচারের যন্ত্রপাতি কেনার জন্য সিএমএসডি তে চিঠি প্রেরন করা হয়েছে। একই সাথে তিনি অভিমত জানিয়েছেন জনগনের উদ্দ্যোশ্যে, জনবল ও যন্ত্রপাতি একই সাথে থাকলেই খুব দ্রুতই এই কার্যক্রম শুরু হবে।

হাসপাতালটিতে আধুনিক ল্যাব সেবা, জরুরি ভিত্তিতে অভিজ্ঞ ডাক্তার মতায়ন করলে সকল রুগিদের জরুরি ভিত্তিতে চিকিৎসা নিশ্চিৎকরন সম্ভব।জরুরি বিভাগে উন্নত সেবা নিশ্চিত এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা প্রয়োজন। ডাক্তারের লেখা ঔষধের সিংহভাগ ই বাইরে থেকে কিনতে রোগিদের নাস্তানাবোধ অব্স্হা।অপারেশন থিয়েটার চালুকরন, এবং অতিব জরুরি ভিত্তিতে অস্ত্রপচারের আধুনিক যন্ত্রপাতি প্রয়োজন।

অত্যান্ত দুঃক্ষ জনক ভাবে, হাসপাতালটিতে অল্প সংখ্যক ডাক্তার থাকলেও, বেশির ভাগ পরিক্ষা নিরিক্ষার জন্য যেতে হয় ক্লিনিক গুলোতে। হাসপাতালের এমন নাজেহাল দশা, রোগীদের ভোগান্তির শীর্ষে। রোগীর আস্হার জায়গা হতে, উপজেলাবাসীর দাবী হাসপাতাদের জরুরি সংস্কার। ৫০ সয্যা বিশিষ্ট এই হাসপাতালে আধুনিকায়নের সামান্য ছিটেফোটাও না থাকায়, উন্নত চিকিৎসা নিতে ছুটতে হয় জেলা সদর -থেকে রাজধানীতে। এমন প্রতিকুলতা ভাঙতে সোচ্চার হওয়া জরুরি স্বাস্থ্য বিভাগের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add