সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
Headline :
ঢাকা-১৮ আসনের এস এম জাহাঙ্গীর হোসেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের আশুগঞ্জে ৫২ কেজি গাঁজাসহ মা/দ/ক কারবারি গ্রেপ্তার করেছে পুলিশ গার্মেন্টস শিল্পে বিদেশিদের ছাড়াই শতভাগ দেশীয় কর্মসংস্থান সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার মুখপাত্র মাহ্দী আমিন স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনের পরিকল্পনা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত খালাস পেয়েও প্রত্যর্পণ আইন জটিলতায় নেত্রকোনার কারাগারে তিন ভারতীয় নাগরিক বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল সাইবার আইন মানুষের কণ্ঠরোধ করতে নয়, অপসাংবাদিকতা রোধে করা হচ্ছে: আইনমন্ত্রী আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ আইনমন্ত্রীর উপস্থিতিতে সাতক্ষীরা জেলা বিএনপিতে ঐক্যের ডাক: বাক-শালীনতা ও শৃঙ্খলা রক্ষার কড়া বার্তা দিয়েছেন
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

ব্রুনাই দারুসসালামে বাংলাদেশি কর্মীদের জন্য আরো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আগ্রহ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

Reporter Name / ৩৩ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

অনলাইন ডেস্ক: ব্রুনাই দারুসসালামে বাংলাদেশি কর্মীদের জন্য আরো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আগ্রহ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হাজি হারিস বিন ওসমান সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আগ্রহের কথা জানান। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাক্ষাতে জনশক্তি, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি এবং বিমান যোগাযোগসহ দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদারের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়। শামা ওবায়েদ ইসলাম ব্রুনাইয়ের শ্রমবাজারে বাংলাদেশের প্রবেশাধিকার আরো বাড়ানো এবং বাংলাদেশি নাগরিকদের জন্য অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। অর্থনৈতিক সম্পর্কের বিষয়ে তিনি দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আরো ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। এর মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের অব্যবহৃত সম্ভাবনা কাজে লাগানো সম্ভব হবে বলেও উল্লেখ করেন। তিনি দুই দেশের নারী উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশ-ব্রুনাই চেম্বার অব কমার্স গঠনেরও প্রস্তাব দেন। শামা ওবায়েদের প্রস্তাবগুলোকে ব্রুনাইয়ের হাইকমিশনার স্বাগত জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরো সম্প্রসারণে তার দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রুনাইয়ের বাজারে বাংলাদেশের ওষুধ, পাটজাত পণ্য, কৃষিপণ্য এবং আমের জন্য বাজারসুবিধা বাড়ানো আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশ ও ব্রুনাইয়ের চেম্বার অব কমার্স, উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের সমন্বয়ে একটি যৌথ ব্যবসায়ী গ্রুপ গঠনের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add