বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
Headline :
গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে সংশ্লিষ্ট পেজগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ: হাইকোর্ট বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস: আইএমএফ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৩ আন্তঃমন্ত্রণালয় সভার পর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গণতন্ত্র সমুন্নত রাখতে সরকারি ও বিরোধীদলকে একসাথে কাজ করর আহ্বান: রাষ্ট্রপতির সাতক্ষীরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে পি. কে. ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদি কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে লস অ্যান্ড ড্যামেজে জোরালো পদক্ষেপ নেবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু মাত্র তিন মাসে কোটি টাকার বেশি থাকা হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি: বাংলাদেশ ব্যাংক
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

কালিগঞ্জে নারী স্বাস্থ্যকর্মীর শ্লীলতাহানি ও হত্যাচেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার

স্টাফ রিপোটারঃ / ৪৩১ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
silotahani

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় এক নারী স্বাস্থ্যকর্মীকে পথরোধ করে শ্লীলতাহানি, মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী স্থানীয় দুই প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন সৈয়দ হেমায়েত আলী ওরফে ছোটবাবু ও মীর আওরঙ্গজেব।

ভুক্তভোগী ওই নারী (৩৬) উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে পরিবার কল্যাণ সহকারী হিসেবে কর্মরত। তিনি জানান, তার স্বামী দীর্ঘ দিন প্রবাসে থাকার সুযোগে অভিযুক্তরা তাকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব ও হয়রানি করে আসছিল। স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় শুরুতে কেউ তার অভিযোগ আমলে নিতে চায়নি। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে গত সোমবার (১২ জানুয়ারি) থানায় লিখিত অভিযোগ জমা দেন তিনি।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে অফিস শেষ করে ৯ বছর বয়সী ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলেন ওই নারী। পথে অভিযুক্তরা তাদের গতিরোধ করে এবং জোরপূর্বক পাশের একটি বাগানে নিয়ে যায়। সেখানে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা হয়। একপর্যায়ে মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয়। মাকে বাঁচাতে গেলে শিশু সন্তানকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী বলেন, “ঘটনার সময় আমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। যাওয়ার সময় এ বিষয়ে কাউকে কিছু বললে আমাকে ও আমার সন্তানকে হত্যা এবং চাকরির ক্ষতি করার হুমকি দেয়।” ঘটনার পর তিনি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেশ কয়েক দিন চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষ করে এক অভিযুক্তের বাড়ি সন্তানের স্কুলের কাছে হওয়ায় শিশুটিকে বিদ্যালয়ে পাঠাতেও আতঙ্কিত বোধ করছেন মা।

এ বিষয়ে জানতে অভিযুক্ত সৈয়দ হেমায়েত আলী ও মীর আওরঙ্গজেবের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add