বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
Headline :
অধ্যাপক ডা. এম. ফখরুল ইসলাম সাতক্ষীরার কৃতি সন্তান | বাংলাদেশের খ্যাতনামা ইউরোলজি বিশেষজ্ঞ ও সার্জন ব্রুনাই দারুসসালামে বাংলাদেশি কর্মীদের জন্য আরো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আগ্রহ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে,ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের জন্য সবুজ ভবন ও জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণ এখন সময়ের দাবি: গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী সংবাদ সম্মেলনে রাস্তা দখলের অভিযোগ অস্বীকার : রাস্তাটি ক্রয়কৃত দাবি ওমর ফারুকের সাতক্ষীরায় জামায়াতের যুব নেতার জানাজায় মানুষের ঢল সাতক্ষীরার মানুষ শান্তিপ্রিয় ও ইসলাম প্রিয়, মুহাদ্দিস মাও আব্দুল খালেক। স্বাস্থ্যখাতে জনবল সংকটের মূলে ১৭ বছরের অবহেলা,চিকিৎসায় অবহেলা সহ্য করা হবে না, স্বাস্থ্যমন্ত্রী
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

পুলিশের পোশাকে জামায়াতের পথসভায়, এএসআই বরখাস্ত

Reporter Name / ৩০৫ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরায় পুলিশের পোশাক পরে জামায়াত প্রার্থীর নির্বাচনি পথসভায় অংশ নেওয়ায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মহিবুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরার পুলিশ সুপার মুহাম্মদ আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, ৭ ডিসেম্বর রাতে সাতক্ষীরা শহরের কাটিয়া আমতলা মোড়ে সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে জামায়াতের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের একটি পথসভা অনুষ্ঠিত হয়। ওই সভায় যশোর জেলায় কর্মরত এএসআই মহিবুল্লাহ পুলিশের পূর্ণাঙ্গ পোশাক (ইউনিফর্ম) পরিহিত অবস্থায় উপস্থিত হন। সেখানে তিনি ইসলামী সংগীত পরিবেশন করেন এবং বক্তব্য রাখেন।

পুলিশের তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত এএসআই মহিবুল্লাহ বর্তমানে যশোরে কর্মরত রয়েছেন। গত ২৬ নভেম্বর থেকে ১৫ দিনের আরআরএল (RRL) ছুটিতে ছিলেন। ছুটিকালীন সময়ে নিজ জেলা নড়াইলে অবস্থানের কথা থাকলেও তিনি অনুমতি ছাড়া ভিন্ন জেলা সাতক্ষীরায় অবস্থান করছিলেন। সরকারি পোশাকে একটি রাজনৈতিক দলের প্রচারণায় অংশ নেওয়াকে পেশাদারিত্ব ও শৃঙ্খলার চরম পরিপন্থি হিসেবে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এ বিষয়ে যোগাযোগ করলে এএসআই মহিবুল্লাহ বিষয়টি স্বীকার করেছেন। প্রাথমিক তদন্তে সত্যতা মেলায় খুলনা রেঞ্জের ডিআইজি ও যশোরের পুলিশ সুপারকে অবহিত করার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সম্প্রতি ওই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। ভিডিওতে পুলিশের পোশাকে এক সদস্যকে রাজনৈতিক মঞ্চে গান ও বক্তব্য দিতে দেখা যায়, যা পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add