সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
Headline :
ঢাকা-১৮ আসনের এস এম জাহাঙ্গীর হোসেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের আশুগঞ্জে ৫২ কেজি গাঁজাসহ মা/দ/ক কারবারি গ্রেপ্তার করেছে পুলিশ গার্মেন্টস শিল্পে বিদেশিদের ছাড়াই শতভাগ দেশীয় কর্মসংস্থান সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার মুখপাত্র মাহ্দী আমিন স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনের পরিকল্পনা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত খালাস পেয়েও প্রত্যর্পণ আইন জটিলতায় নেত্রকোনার কারাগারে তিন ভারতীয় নাগরিক বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল সাইবার আইন মানুষের কণ্ঠরোধ করতে নয়, অপসাংবাদিকতা রোধে করা হচ্ছে: আইনমন্ত্রী আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ আইনমন্ত্রীর উপস্থিতিতে সাতক্ষীরা জেলা বিএনপিতে ঐক্যের ডাক: বাক-শালীনতা ও শৃঙ্খলা রক্ষার কড়া বার্তা দিয়েছেন
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

স্বাস্থ্যখাতে জনবল সংকটের মূলে ১৭ বছরের অবহেলা,চিকিৎসায় অবহেলা সহ্য করা হবে না, স্বাস্থ্যমন্ত্রী

মোঃ সাইদুল বাসার / ৮১ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

স্বাস্থ্যখাতে জনবল সংকটের মূলে ১৭ বছরের অবহেলা,চিকিৎসায় অবহেলা সহ্য করা হবে না, স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, গত ১৭ বছরে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে। বর্তমানে দেশে রোগীর তুলনায় চিকিৎসকের সংখ্যা অপ্রতুল। আজ রোববার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সাতক্ষীরা সদর হাসপাতাল এবং তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালগুলোর সার্বিক চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন। সকাল ১০টায় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে দীর্ঘদিন ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ডা. শাওলি নানজীবা তন্নি নামে এক চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। একই সঙ্গে হাসপাতালের চুরির ঘটনার দায়ে নাইট গার্ড মোস্তফাকে বরখাস্ত করেন।
পরে দুপুর ১টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে তিনি হাসপাতালের রান্নাঘর, ওয়াশরুমসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সাথে কথা বলে চিকিৎসাসেবার খোঁজখবর নেন। এ সময় এক মাসেরও বেশি সময় ধরে ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ডা. সোহানা সেলিম নামে এক চিকিৎসককে বরখাস্ত করা হয়।
মন্ত্রী বলেন, সাতক্ষীরার চিকিৎসা সেবার অবস্থা সন্তোষজনক হলেও দায়িত্বে অবহেলার কারণে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের স্বাস্থ্যসেবা আরও উন্নত করতে সরকার ইতিমধ্যে ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি প্রতিটি জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ে আধুনিক প্যাথলজি ও ফিজিওথেরাপি সেবা সম্প্রসারণের পাশাপাশি পর্যায়ক্রমে সেখানে ডায়ালাইসিস সুবিধাও চালু করা হবে। মন্ত্রী আরও বলেন, দেশের সকল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোকে আরও কার্যকর ও আধুনিক করা হবে। এছাড়া খুব শিগগিরই সারাদেশে স্বাস্থ্য কার্ড (হেলথ কার্ড) বিতরণ কার্যক্রম শুরু হবে, যা প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাস্তবায়ন করা হবে। পরিদর্শনের শেষ পর্যায়ে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালও পরিদর্শন করেন এবং হাসপাতালের সার্বিক সেবার মান সম্পর্কে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাওসার আজিজ, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী আরিফ আহমেদ, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. খুদরত-ই-খুদা, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস মাও আব্দুল খালেক জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু সহ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add