বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
Headline :
অধ্যাপক ডা. এম. ফখরুল ইসলাম সাতক্ষীরার কৃতি সন্তান | বাংলাদেশের খ্যাতনামা ইউরোলজি বিশেষজ্ঞ ও সার্জন ব্রুনাই দারুসসালামে বাংলাদেশি কর্মীদের জন্য আরো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আগ্রহ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে,ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের জন্য সবুজ ভবন ও জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণ এখন সময়ের দাবি: গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী সংবাদ সম্মেলনে রাস্তা দখলের অভিযোগ অস্বীকার : রাস্তাটি ক্রয়কৃত দাবি ওমর ফারুকের সাতক্ষীরায় জামায়াতের যুব নেতার জানাজায় মানুষের ঢল সাতক্ষীরার মানুষ শান্তিপ্রিয় ও ইসলাম প্রিয়, মুহাদ্দিস মাও আব্দুল খালেক। স্বাস্থ্যখাতে জনবল সংকটের মূলে ১৭ বছরের অবহেলা,চিকিৎসায় অবহেলা সহ্য করা হবে না, স্বাস্থ্যমন্ত্রী
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

হাদির পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করলেন রনি

ডেস্ক রিপোর্টঃ / ১৮৩ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি অনেক আগে থেকেই নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছিলেন। প্রায় দেড় মাস ধরে তিনি প্রতিদিন ভোরে ফজরের নামাজের পর মসজিদের সামনে প্রচারণা চালাতেন। তবে তিনি এখন সন্ত্রাসীর গুলিতে মারাত্মকভাবে আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন। যার ফলে তার প্রচারণাও বন্ধ হয়ে পড়ে। এবার তার পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি। তিনি ভোট চাইছেন ওসমান হাদির জন্য।

রোববারই তিনি ঘোষণা দিয়েছিলেন, হাদির পক্ষে ভোট চাইবেন। আজ সকালে তিনি ফজরের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদ থেকে প্রচারণা শুরু করেন। সঙ্গে সবার কাছে তিনি হাদির সুস্থতার জন্য দোয়াও কামনা করেছেন। বিষয়টি তিনি জানান ফেসবুকে। তিনি লিখেন, ‘ফজরের পর বায়তুল মোকাররম মসজিদ থেকে শুরু করে রমনায় হাদি ভাইয়ের জন্য ভোটারযোগ ও তার সুস্থতার জন্য দোয়া চাইতে গেলাম।’ হাদির জন্য বহু মানুষ দোয়া করছে বলে জানান রনি। তিনি বলেন, ‘বিশ্বাস করেন ভাই মানুষজন হাদি ভাইয়ের কথা শুনলেই বলে, ‘আমরা হাদির জন্য নামাজেও দোয়া করেছি।’ কত শত মানুষের কাছে যে এই একই কথা শুনেছি।’ এই দৃশ্য দেখেই রনি বিশ্বাস করতে শুরু করেছেন, ওসমান হাদি শিগগিরই ফিরে আসবেন। তার কথা, ‘আমার ভেতরে আশার আলো জাগাচ্ছে। এত মানুষের দোয়া আল্লাহ কবুল করুক। ইনশাআল্লাহ ওসমান হাদি ফিরবে।’

এদিকে ওসমান হাদিকে আজ উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে সিঙ্গাপুরে। সেখানে ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউটে তার চিকিৎসা চলবে। আজ একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে পাঠানো হবে দেশটিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add