শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
Headline :
কালিগঞ্জে নারী স্বাস্থ্যকর্মীর শ্লীলতাহানি ও হত্যাচেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ইরানে বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে আজ নির্বাচনি ইশতেহারে জ্বালানি খাতের ১৩ দফা অন্তর্ভুক্তির দাবি ১১ দলের আসন সমঝোতা চূড়ান্ত ঘোষণা সন্ধ্যায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় নির্বাচন, যানজটসহ বিভিন্ন বিষয়ে কঠোর সিদ্ধান্ত সাতক্ষীরার আইনজীবী হাসনা হেনা খানের দাফন সম্পন্ন খালেদা জিয়া সাহসের বাতিঘর: সাইফুল হক ইরানে ‘কঠোর’ পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের চলে গেছেন সাতক্ষীরা ল কলেজের শিক্ষিকা এড. হাসনা হেনা
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

একই পরিবারের ৩০ জনের লাশ

Reporter Name / ১৭৬ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

ফিলিস্তিনের পশ্চিম গাজা সিটির একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জন ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। গাজার সিভিল ডিফেন্স এ তথ্য জানিয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, নিহতরা সালেম পরিবারের সদস্য। ২০২৩ সালের ১৯ ডিসেম্বর গাজা সিটির আল-রিমাল এলাকায় তাদের বাড়িতে ইসরাইলি বিমান হামলায় তারা নিহত হন।

সিভিল ডিফেন্সের মতে, ওই হামলায় সালেম পরিবারের প্রায় ৬০ জন সদস্য নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে,  ধ্বংস হওয়া ওই বাড়িটিই ছিল সিভিল ডিফেন্সের শুরু করা একটি সংগঠিত উদ্ধার অভিযানের প্রথম স্থান। এই অভিযানের লক্ষ্য ইসরাইলি হামলায় গাজাজুড়ে ধ্বংস হওয়া ভবনগুলোর নিচে চাপা পড়ে থাকা হাজারো ফিলিস্তিনিকে খুঁজে বের করা।

সংস্থাটি জানায়, সীমিত সরঞ্জাম—এর মধ্যে একটি এক্সকাভেটরও রয়েছে—ব্যবহার করে ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধারের কাজ অব্যাহত থাকবে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ইসরাইলি বাহিনী বর্তমানে গাজার অর্ধেকেরও বেশি এলাকা দখলে রেখেছে এবং যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও উপত্যকার অন্যান্য অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাস থেকে গাজায় চলমান ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া এ সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজারেরও বেশি মানুষ।

যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও এই সহিংসতা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে  ইসরাইলি সেনাবাহিনী একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add