সাতক্ষীরার প্রবীণ ব্যবসায়ী শামসুল হুদা আর নেই: শোকের ছায়া
সাতক্ষীরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাটকেখালী গ্রামের বাসিন্দা এবং প্রবীণ ব্যবসায়ী শামসুল হুদা (হুদা স্টোর) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি সাতক্ষীরা সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক মরহুম আলহাজ্ব মাওলানা কুরবান আলীর জ্যেষ্ঠ পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস, হৃদরোগ ও কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সাতক্ষীরা ব্রিজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম শামসুল হুদা দীর্ঘদিন যাবত সাতক্ষীরার ঐতিহ্যবাহী চলতেতলা বাজারে সুনামের সাথে মুদি ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জানাজা ও উপস্থিতিবৃন্দ
মরহুমের জানাজার নামাজে ইমামতি করেন তাঁরই ছোট ভাই মাওলানা মোস্তাফিজুর রহমান। জানাজার আগে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি প্রভাষক মোঃ ওমর ফারুক।
এছাড়াও জানাজায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
হাফেজ সাইদুর রহমান
হাফেজ মাওলানা আবু তালেব
মাওলানা তরিকুল ইসলাম
মোঃ আমিরুল ইসলাম
ফখরুল হাসান লাভলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মুসুল্লিয়ান।
জানাজা শেষে মরহুমকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।