বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
Headline :
সংবাদ সম্মেলনে রাস্তা দখলের অভিযোগ অস্বীকার : রাস্তাটি ক্রয়কৃত দাবি ওমর ফারুকের সাতক্ষীরায় জামায়াতের যুব নেতার জানাজায় মানুষের ঢল সাতক্ষীরার মানুষ শান্তিপ্রিয় ও ইসলাম প্রিয়, মুহাদ্দিস মাও আব্দুল খালেক। স্বাস্থ্যখাতে জনবল সংকটের মূলে ১৭ বছরের অবহেলা,চিকিৎসায় অবহেলা সহ্য করা হবে না, স্বাস্থ্যমন্ত্রী তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রী পরিদর্শন। ২(দুই) জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ। সাতক্ষীরার প্রবীণ ব্যবসায়ী শামসুল হুদা আর নেই: শোকের ছায়া রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগ করেছেন,দায়িত্ব পালন করবেন স্পিকার লন্ডনের বিলাসবহুল হোটেলে অতিরিক্ত মাদক সেবনে সৌদি আরবের প্রিন্সের মৃত্যু হয়েছে দৈনিক দক্ষিণের মশাল পএিকার সম্পাদকের স্ত্রী ইন্তেকাল করেছেন, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক ঠাকুরগাঁওয়ের সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ দুইজনকে আটক করা হয়েছে
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রী পরিদর্শন। ২(দুই) জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ।

স্টাফ রিপোর্টার / ৪৬ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রী আকস্মিক পরিদর্শন।
২(দুই) জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)সাতক্ষীরা তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেন।
(২৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় তিনি বিভিন্ন ওয়ার্ড, ওয়াশরুম, ওষুধের স্টোর, অপারেশন থিয়েটার (ওটি), অফিস কক্ষ এবং চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের হাজিরা খাতা পরিদর্শন করেন। তিনি হাসপাতালের রান্নাঘর ঘুরে দেখেন এবং রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান যাচাই করতে খাবার মুখে দিয়ে পরীক্ষা করে দেখেন।
তিনি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ ও সার্বিক স্বাস্থ্যসেবার মান সম্পর্কে তাদের মতামত নেন। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরসহ হাসপাতাল চত্বরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে হাসপাতালের সেবার মান, সমস্যা ও উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে স্বাস্থ্য মন্ত্রী হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকা মেডিকেল অফিসার শাওলী নানজিবা তন্নিকে স্বাস্থ্য মহাপরিচালক কে স্টান্ড রিলিজ করার জন্য নির্দেশ দেন। সাথে তিনি হাসপাতালের এসি চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিশেষ করে নাইট গার্ড মোস্তফা বিশ্বাসের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি ওয়াশরুমসহ চলমান সংস্কার ও উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের তদারকি করেন। হাসপাতালের ১৪/ ১১/ ২০১৭ সাল থেকে নিয়োগকৃত আউটসোর্সিং এ কর্মরত অফিস স্টাফদের ( শফিকুল ইসলাম, হালিমা, দেবায়ন) ১৯/৫/২০১৯ সালের পর থেকে আর বেতন পায় নাই । এ ব্যাপারে তিনি কন্টাকটারের সঙ্গে কথা বলে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। তিনি উপজেলা ক্লিনিক গুলোতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সিভিল সার্জনকে নির্দেশ দেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্য মন্ত্রী বলেন, জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে। এছাড়া এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার প্রকল্পের কাজ খুব শিগগিরই শুরু হবে। এ লক্ষ্যে অল্প সময়ের মধ্যেই মাটি পরীক্ষার (সয়েল টেস্ট) কাজ শুরু করতে প্রকৌশলীরা আসবেন। হাসপাতালটিতে ৭ থেকে ৮ তলাবিশিষ্ট আধুনিক ভবন নির্মাণ করা হবে। নতুন ভবনে পুরুষ ও নারীদের জন্য পৃথক প্যারালাইসিস সেন্টার, ফিজিওথেরাপি সেন্টার, মাতৃদুগ্ধ কর্নার (ব্রেস্ট ফিডিং কর্নার), ট্রমা সেন্টার, প্যাথলজি সেন্টার স্থাপন করা হবে বলেও তিনি জানান।
পরিদর্শন শেষে সাতক্ষীরা -১( তালা -কলারোয়া) সংসদ সদস্য ইজ্জত উল্লাহ স্বাস্থ্য মন্ত্রী র সাথে টেলিফোনে কথা বলেন। উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা স্টাফ, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add