মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
Headline :
পি. কে. ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদি কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে লস অ্যান্ড ড্যামেজে জোরালো পদক্ষেপ নেবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু মাত্র তিন মাসে কোটি টাকার বেশি থাকা হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি: বাংলাদেশ ব্যাংক চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাম্প্রতিক তিনটি ঘটনার তদন্ত কমিটি গঠন, সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কাদাকাটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নানের মোটরসাইকেল শোভাযাত্রা ঢাকা-১৮ আসনের এস এম জাহাঙ্গীর হোসেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

এআই ব্যবহারে শিশুদের সক্ষম করতে শিখন দক্ষতা বাড়াতে হবে : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

Reporter Name / ৪০ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

অনলাইন ডেক্সঃ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশের শিশুদের ভিত্তিমূলক শিক্ষা বা বুনিয়াদি শিখনে (ফাউন্ডেশনাল লার্নিং) দুর্বলতা রয়েছে। এ কারণে কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে নিরাপদে সর্বোচ্চ সুবিধা নিতে হলে শিশুদের পড়া, যুক্তি ও যাচাই করার দক্ষতা বাড়াতে সহযোগিতা করতে হবে। আজ মঙ্গলবার ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো আয়োজিত ‘ডিজিটাল লার্নিং উইক ২০২৬’-এর ‘কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষা (এডুকেশন ইন দ্য এজ অব এআই)’ শীর্ষক সেশনে বক্তৃতায় তিনি এ কথা বলেন।
শিক্ষাপ্রতিষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্রে শিক্ষকদের সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্ব দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এআই ক্রয় বা ব্যবহারের আগে শিক্ষকদের সম্পৃক্ত করা প্রয়োজন। প্রতিষ্ঠানে এআই চালুর আগেই পরীক্ষামূলক প্রকল্প, ক্রয়, মূল্যায়ন ও সংশোধন প্রক্রিয়ায় শিক্ষকদের সম্পৃক্ত করতে হবে। এআই ব্যবহারে সময় সাশ্রয় হলেও সব ক্ষেত্রে এর ব্যবহার করা সম্ভব নয় বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের অনেক সময় বাঁচায়। তাই বলে সবক্ষেত্রেই এটি ব্যবহারের সুযোগ নেই। তবে সময়ের চাহিদায় এআই থেকে পিছিয়ে থাকারও সুযোগ নেই। শিক্ষকদের নিয়োগ, পদোন্নতি, মূল্যায়ন ও শাস্তিমূলক সিদ্ধান্ত গ্রহণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে শুধু স্বয়ংক্রিয় ব্যবস্থার ওপর নির্ভর করা যাবে না। এসব ক্ষেত্রে মানুষের বিচার-বিবেচনা ও সংশ্লিষ্ট পক্ষের ভূমিকা গুরুত্বপূর্ণ। সেশনে অংশ নেন ২৫টি দেশের মন্ত্রী ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা। ফ্রান্সের প্যারিসে ৮ থেকে ১১ সেপ্টেম্বর ইউনেস্কো আয়োজিত ‘ডিজিটাল লার্নিং উইক ২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে। এবারের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ‘কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষা : সত্য, দ্বন্দ্ব, সীমানা’। আগামীকাল বুধবার শিক্ষামন্ত্রীর ‘টিচার্স অ্যাট দ্য সেন্টার: এজেন্সি, কম্পিটেন্সিজ অ্যান্ড দ্য টিচার-স্টুডেন্ট রিলেশনশিপ’ শীর্ষক প্ল্যানারি সেশনে অংশ নেওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add