বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
Headline :
ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডি দিবস: সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ। রাজবাড়ীর পান্না চত্বর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নেতা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল। সুন্দরবনের গহীনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র ব/ন্দু/কযু//দ্ধ, জি//ম্মি ৫ জেলে উ/দ্ধা/র সাতক্ষীরা সদরে তিন শিশু বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাল্যবিবাহমুক্ত কালীগঞ্জ উপজেলায় শিশুবিবাহ, মুচলেকা ও নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ সাতক্ষীরার রাজার বাগান দারুস সালাম মসজিদে ইসলামিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে খুলনা বিভাগীয় কমিউনিটি পুলিশিং সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

অতিরিক্ত বালু বোঝাই লরি ও ট্রাক চলাচলের কারণে রাস্তা ধ্বংস ও জনদুর্ভোগের প্রতিবাদে হালুয়াঘাটে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী

Reporter Name / ৩৭ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের সীমান্তবর্তী নদ নিতাই। দীর্ঘদিন ইজারা বন্ধ থাকার পর চালু হলেও নিয়ম-নীতি তোয়াক্কা না করে উত্তোলিত বালু ওভারলোড করে ট্রাক অবাধে চলাচলে নষ্ট হচ্ছে হালুয়াঘাটের ৬টি ইউনিয়নের বিভিন্ন সড়ক। এতে দুর্ভোগ যেন শেষ নেই ওই এলাকার মানুষদের। রবিবার ২ আগষ্ট বিকেলে উপজেলার বিলডোরা বাজারে এই দুর্ভোগ লাঘবে অতিরিক্ত বালুবাহী ট্রাক অবাধে চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার বিভিন্ন বালুমহাল ও বালু উত্তোলন এলাকা থেকে প্রতিদিন অসংখ্য ট্রাকে করে অতিরিক্ত বালু বোঝাই করে সরু ও আঞ্চলিক সড়ক দিয়ে বালু পরিবহন করা হয়। ফলে সড়কের ওপর অতিরিক্ত চাপ পড়ছে এবং বিশেষ করে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ও ভারী যানবাহনের চাপে সড়কের ক্ষয়ক্ষতি দ্রুত বাড়ছে। বক্তারা জানান, ধোবাউড়ায় কংস নদের সেতু ভেঙে যাওয়ায় বিকল্প পথে হালুয়াঘাট সদর, গাজীরভিটা, বিলডোরা, শাকুয়াই, আমতৈল ও স্বদেশী ইউনিয়নের সড়ক দিয়ে এসব পরিবহন চলাচলের ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ধারণক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি বালু বোঝাই করে ভারী ট্রাক চলাচলের ফলে সড়কের পিচ উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং কোথাও কোথাও সড়কের দুই পাশ ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ। তাদের দাবি, ওভারলোড বালুবাহী ট্রাকের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও আইনগত অভিযান পরিচালনা করতে হবে। পাশাপাশি সড়কের ধারণক্ষমতা অনুযায়ী যানবাহন চলাচল নিশ্চিত এবং ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। দ্রুত ব্যবস্থা না নিলে বর্ষায় সড়কের ক্ষতি আরও বাড়বে এবং পণ্য পরিবহন, শিক্ষার্থী ও রোগীদের যাতায়াতসহ সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী। সড়ক রক্ষার্থে অবিলম্বে ওভারলোড বালুবাহী ট্রাকের চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, “ইতোমধ্যে ধোবাউড়া ইউএনও মহোদয়ের সাথে কথা হয়েছে যেন ওভারলোড ট্রাক এ পথে না আসে। হালুয়াঘাট পথে আসা ১০ টি ট্রাক ইতোমধ্যে জড়িমানা করা হয়েছে।” ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন বলেন এ ব্যাপারে আমি অবগত রয়েছি। আগামীকাল থেকে নিয়মিত অভিযান অব্যহত থাকবে। জানতে চাইলে ধোবাউড়া নেতাই নদের ইজারাদার হারুন- অর রশিদ একাধিকবার ফোন দিলে তিনি রিসিভ করেন নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add