বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
Headline :
ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডি দিবস: সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ। রাজবাড়ীর পান্না চত্বর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নেতা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল। সুন্দরবনের গহীনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র ব/ন্দু/কযু//দ্ধ, জি//ম্মি ৫ জেলে উ/দ্ধা/র সাতক্ষীরা সদরে তিন শিশু বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাল্যবিবাহমুক্ত কালীগঞ্জ উপজেলায় শিশুবিবাহ, মুচলেকা ও নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ সাতক্ষীরার রাজার বাগান দারুস সালাম মসজিদে ইসলামিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে খুলনা বিভাগীয় কমিউনিটি পুলিশিং সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

বিদেশ পাঠানোর নামে প্র/তা/র/ণা/র অভিযোগ, টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন চারটি ভুক্তভোগী পরিবার

Reporter Name / ৫০ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

নাটোর প্রতিনিধি: বিদেশে পাঠানোর নামে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের বিলশা গ্রামে মানববন্ধন করেছেন চারটি ভুক্তভোগী পরিবার। শুক্রবার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে বিলশা উচ্চ বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেন, একই গ্রামের আফজাল হোসেনের ছেলে আব্দুল্লাহ আল মামুন এবং জয়নাল আলীর ছেলে শাওন আহম্মেদ গোলাপ ২০২৩ সালের ৩ নভেম্বর চার যুবককে মালয়েশিয়া পাঠানোর আশ্বাস দিয়ে মোট ২৪ লাখ টাকা নেন। পরে বিদেশে পাঠাতে ব্যর্থ হলেও টাকা ফেরত দেননি। ভুক্তভোগীদের দাবি, রেজাউল করিম রকি, সুরুজ আলী, সুমন ও লালু ফকিরের কাছ থেকে নেওয়া অর্থের লিখিত চুক্তিপত্র ও সাক্ষ্য-প্রমাণ রয়েছে। বারবার টাকা ফেরত চাইলে অভিযুক্তরা হুমকি-ধমকি দেন। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও কোনো সমাধান হয়নি। পরে তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সেনাক্যাম্প এবং আদালতের শরণাপন্ন হন। মানববন্ধনে কাজলী বেগম, পারভীন খাতুন, হাসিনা বেগম, ফরিদা বেগম ও চান্দু প্রামাণিক কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন, টাকা ফেরত চাইতে গিয়ে উল্টো মিথ্যা অপহরণ মামলার আসামি হতে হয়েছে। তাদের দাবি, গত ৪ আগস্ট আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে অভিযুক্তরা অপহরণের নাটক সাজিয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় বর্তমানে দুজন কারাগারে রয়েছেন। তারা মিথ্যা মামলা প্রত্যাহার এবং আত্মসাৎ হওয়া টাকা ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। অভিযোগের বিষয়ে আব্দুল্লাহ আল মামুন বলেন, চারজন বৈদেশিক কর্মসংস্থান অফিসের মাধ্যমে টাকা দিয়ে প্রতারিত হয়েছেন। টাকা জমা দেওয়ার সময় তিনি ও গোলাপ উপস্থিত থাকলেও তারা কোনো অর্থ আত্মসাৎ করেননি খুবজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন বলেন, বিষয়টি নিয়ে তার উদ্যোগে একটি সমঝোতা বৈঠক হয়েছিল। সেখানে অভিযুক্তরা টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে পরে ভুক্তভোগীরা টাকা পেয়েছেন কি না, সে বিষয়ে তার জানা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add