মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Headline :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে ‘ফ্রেশ স্টার্ট’ জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসএসসির ও সমমান ফলাফরে ধস, পরীক্ষায় গড়ে পাস করেছে ৬২ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী মোবাইল ব্যাংকিংয়ে নজরদারি আওতায় আসতে পারে ম্যানেজিং কমিটির বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ১৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে, সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর (কাজল সালমান শাহ হ/ত্যা মামলায় অভিনেতা আশরাফুল হক ডন কারাগারে মেয়েকে বিয়ে দেওয়ার আড়াই বছর পর বিজেপি বিধায়ক জানলেন জামাই করেছেন প্রায় ২৫ বিয়ে গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সৌদিআরবে আগুনে পুড়ে ৭ বাংলাদেশি প্রবাসীর মৃ/ত্যু হয়েছে শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিছু নেতা জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান

Reporter Name / ১৬ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিছু নেতা জামায়াতে ইসলামীর পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ অভিযোগ তোলেন তিনি। রাশেদ খান ফেসবুকে লিখেছেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সাহেব আজকে আমাকে নিয়ে কঠোর সমালোচনা করেছেন। কিন্তু রাজনৈতিক সহকারী যে বিসিএস থেকে হয় না, এটা হয়তো তিনি জানেন না। মূলত আমাকে তার পছন্দ হচ্ছে না, কারণ আমি তার প্রত্যাশিত বক্তব্য দিচ্ছি না। আমি যদি জামায়াতের ইসলামীর দ্বিচারিতাগুলো তুলে না ধরে অনেকের মত চুপ থাকতাম কিংবা প্রশংসা করতাম, তবে হয়তো তিনি আজকে আমার প্রশংসা করতেন। তিনি আরও বলেন, আমি টকশোতে তখনই কাউকে কাউন্টার দিই, যখন আগে আমাকে আক্রমণ করা হয়। ইতোপূর্বে জামায়াত-শিবিরের কেউ যখন আমাকে নব্য বিএনপি বলেছে, আমি তখন তাকে বলেছি, আপনাদের আমিরও একসময় জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন। এরপরে সহ-আলোচকের মুখে কুলুপ এঁটে গিয়েছে। আপনি আমাকে ইট মেরে প্রতিক্রিয়া হিসেবে পাটকেল মারাও শেখাচ্ছেন। রাশেদ খান আরও লিখেছেন, যারা মাননীয় প্রধানমন্ত্রী, তার পরিবার ও মন্ত্রীদের নিয়ে যাচ্ছেতাই বলে, আজকে তাদের জামায়াতের আমির ভূয়সী প্রশংসা করলেন। তার মানে বোঝা গেলো রাজনৈতিক পরিবেশকে জামায়াতের পরামর্শেই নষ্ট করছে এনসিপির কতিপয় ব্যক্তি। অর্থাৎ আমি পূর্বে যে কথা বলেছিলাম, ‌‘জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে এনসিপি’। আমার এই বক্তব্যের যথাযথ প্রমাণ দেওয়ার জন্য জামায়াতের আমিরকে অসংখ্য ধন্যবাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add