মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Headline :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে ‘ফ্রেশ স্টার্ট’ জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসএসসির ও সমমান ফলাফরে ধস, পরীক্ষায় গড়ে পাস করেছে ৬২ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী মোবাইল ব্যাংকিংয়ে নজরদারি আওতায় আসতে পারে ম্যানেজিং কমিটির বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ১৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে, সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর (কাজল সালমান শাহ হ/ত্যা মামলায় অভিনেতা আশরাফুল হক ডন কারাগারে মেয়েকে বিয়ে দেওয়ার আড়াই বছর পর বিজেপি বিধায়ক জানলেন জামাই করেছেন প্রায় ২৫ বিয়ে গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সৌদিআরবে আগুনে পুড়ে ৭ বাংলাদেশি প্রবাসীর মৃ/ত্যু হয়েছে শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

স/র/কা/র সব প্রতিষ্ঠানেই হস্তক্ষেপ করছে: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

অনলাইন ডেস্ক: সরকার দেশের সব প্রতিষ্ঠানে রাজনীতিকরণ করছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। রোববার রাজধানীর শাহবাগে আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ন্যাশনাল ডক্টর’স ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। শফিকুর রহমান বলেন,‘প্রধানমন্ত্রী দেশে আসার আগে একটি মেধাভিত্তিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখন সব জায়গায় দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে।’ ফ্যাসিবাদীদের বিদায় হলেও ফ্যাসিবাদ বিদায় নেয়নি বলেন অভিযোগ করেন জামায়াত আমির। তিনি বলেন, ‘এই দেশের মানুষ নতুন কোনো ফ্যাসিবাদ দেখতে চায় না। মজলুমেরা জালিম হলে তাদের পরিণতি আরও ভয়াবহ হয়। ক্ষমতার দম্ভ যে কোনো মুহূর্তে পরিবর্তন আনতে পারে তার উদাহরণ চোখের সামনে, কিন্তু শিক্ষা না নিয়ে একই পথে হাঁটা হচ্ছে।’ ফ্যাসিবাদী আচরণ করলে বিরোধী দল বসে থাকবে না বলে হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। তার ভাষ্য, জনগণের সঙ্গে যত বেশি প্রতারণা করা হবে বিরোধী দলের আন্দোলন তত কঠোর হবে।
জামায়াতের আমির বলেন, ‘পাশের দেশ (ভারত) দাবি করে তারা সবচেয়ে বড় বন্ধু। কিন্তু বন্ধু হয়ে তারা আমাদের দেশের ভয়ানক খুনিকে জায়গা দিয়েছে। কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূতভাবে তকে সংবাদ সম্মেলন করার সুযোগ দিয়েছে।’ অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘যেসব চিকিৎসক আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা দিয়েছে, সরকার তাদের বিভিন্ন জায়গায় বদলি করছে। বিএনপি জুলাইকে পুঁজি করে নির্বাচিত হয়ে এখন জুলাইয়ের চেতনার সঙ্গেই দ্বিচারিতা করছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add