সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
Headline :
ঢাকা-১৮ আসনের এস এম জাহাঙ্গীর হোসেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের আশুগঞ্জে ৫২ কেজি গাঁজাসহ মা/দ/ক কারবারি গ্রেপ্তার করেছে পুলিশ গার্মেন্টস শিল্পে বিদেশিদের ছাড়াই শতভাগ দেশীয় কর্মসংস্থান সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার মুখপাত্র মাহ্দী আমিন স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনের পরিকল্পনা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত খালাস পেয়েও প্রত্যর্পণ আইন জটিলতায় নেত্রকোনার কারাগারে তিন ভারতীয় নাগরিক বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল সাইবার আইন মানুষের কণ্ঠরোধ করতে নয়, অপসাংবাদিকতা রোধে করা হচ্ছে: আইনমন্ত্রী আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ আইনমন্ত্রীর উপস্থিতিতে সাতক্ষীরা জেলা বিএনপিতে ঐক্যের ডাক: বাক-শালীনতা ও শৃঙ্খলা রক্ষার কড়া বার্তা দিয়েছেন
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

স্বাস্থ্যসেবাকে জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: গাইবান্ধাই স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন

Reporter Name / ২০ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

গাইবান্ধা প্রতিনিধি: সকলের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্যসেবাকে জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সুস্থ-সবল জনগোষ্ঠী ব্যতীত অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ গঠন করা যায় না। আর সেই কারণে সরকার স্বাস্থ্যসেবার ওপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। রবিবার দুপুরে গাইবান্ধা জেলনারেল হাসপাতালে পরিদর্শনে গিয়ে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের রোগীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্ল, সিভিল সার্জন ডা. মো: রফিকুজ্জামান, পুলিশ সুপার জসিম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। এসময় মন্ত্রী হাসপাতালের চারপাশ ঘুরে দেখেন এবং বিভিন্ন ওয়ার্ডের রোগীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি রোগীদের জন্য রান্না করা খাবার খেয়ে মান পরীক্ষা করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত করা এবং সাধারণ মানুষ যাতে হাসপাতালে প্রাপ্য সেবা পায় সে লক্ষ্যেই বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীল হতে হবে। সময় মতো ডাক্তার ও নার্সরা হাসপাতালে উপস্থিত না থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এর আগে, জেলার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি। সেখানে রোগীকে ভ্যাকসিন না দেওয়ায় স্বাস্থ্যকর্মীকে বরখাস্তের নির্দেশ তিনি। এদিন সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পৌঁছে চিকিৎসাধীন রোগীদের সাথে কথা বলেন। তাদের কাছে হাসপাতালের নানা অব্যবস্থাপনা, দুর্নীতি-অনিয়ম, চিকিৎসায় ডাক্তার-নার্সদের গাফলাতিসহ নানা অভিযোগ শোনেন। পরে স্বাস্থ্যমন্ত্রী প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add