স্টাফ রিপোর্টারঃ আগামী ইউপি নির্বাচনে আশাশুনির শোভনালী,বুধহাটা,শ্রীউলা ও প্রতাপনগর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যুবদলের জন্য উন্মুক্ত থাকবে। যারা দলের সঙ্গে বেঈমানী করেছে,দল থেকে বহিষ্কৃত হয়েছে কিংবা যাদের জনসম্পৃক্ততা নেই,তাদের আমরা সুযোগ দিতে চাই না।” রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় আশাশুনি এতিম ও প্রতিবন্ধীদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে উপজেলা যুবদলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দীন এসব কথা বলেন। উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম ছোট’র সভাপতিত্বে ও সদস্য সচিব আবু জাহিদ সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কাজী আলাউদ্দীন বলেন,গত নির্বাচনের সময় আশাশুনির বিভিন্ন ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার দুরবস্থার কারণে মানুষের দুর্ভোগ প্রত্যক্ষ করেছি। তখন প্রতিশ্রুতি দিয়েছিলাম,এলাকার উন্নয়নে কাজ করব। ইতোমধ্যে খাজরা,প্রতাপনগর,আনুলিয়া,বড়দল, দরগাহপুরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে উন্নয়নকাজ শুরু করেছি।
তিনি আরও বলেন,সম্প্রতি প্রায় ৩০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দের ব্যবস্থা করেছি। এলাকার উন্নয়নের স্বার্থে নেতাকর্মীদের দলাদলি ও মতপার্থক্য ভুলে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে প্রতিটি এলাকার উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন,সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর রশিদ,আব্দুল আলিম,শওকত হোসেন,শ্রমিক দল সভাপতি নূর ইসলাম মোড়ল,কৃষক দল আহ্বায়ক লিয়াকত হোসেন,ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসামুজ্জামান আসাদ,তাঁতীদল সভাপতি আমির হোসেন বাদশা,সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা,যুবদলের যুগ্ম আহ্বায়ক সরদার রুহুল আমিন,সাদিক আনোয়ার ছোট্টু, হাফিজুল ইসলাম,এস এম আক্তারুজ্জামানসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।