সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
Headline :
ঢাকা-১৮ আসনের এস এম জাহাঙ্গীর হোসেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের আশুগঞ্জে ৫২ কেজি গাঁজাসহ মা/দ/ক কারবারি গ্রেপ্তার করেছে পুলিশ গার্মেন্টস শিল্পে বিদেশিদের ছাড়াই শতভাগ দেশীয় কর্মসংস্থান সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার মুখপাত্র মাহ্দী আমিন স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনের পরিকল্পনা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত খালাস পেয়েও প্রত্যর্পণ আইন জটিলতায় নেত্রকোনার কারাগারে তিন ভারতীয় নাগরিক বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল সাইবার আইন মানুষের কণ্ঠরোধ করতে নয়, অপসাংবাদিকতা রোধে করা হচ্ছে: আইনমন্ত্রী আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ আইনমন্ত্রীর উপস্থিতিতে সাতক্ষীরা জেলা বিএনপিতে ঐক্যের ডাক: বাক-শালীনতা ও শৃঙ্খলা রক্ষার কড়া বার্তা দিয়েছেন
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

আশাশুনির বুধহাটা টু পাইথালী সড়কের বেহাল দশা, আইনশৃঙ্খলা কমিটির সভায় সংস্কারের সিদ্ধান্ত হলেও শুরু হয়নি

Reporter Name / ১৮ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ আশাশুনি উপজেলার বুধহাটা থেকে পাইথালী সড়কের বিভিন্ন অংশে ভাঙাচোরা ও বেহাল দশার অবসান না হওয়ায় জনভোগান্তি লেগেই আছে। আইনশৃঙ্খলা কমিটির সভায় সংস্কারের সিদ্ধান্ত হলেও শুরু হয়নি কাজ। গুরুত্বপূর্ণ সড়কটিতে অসংখ্য স্থানে বড় বড় গর্তের সৃষ্টি এবং পিচ উঠে যাওয়ায় প্রতিদিন হাজার হাজার পথচারী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। সামান্য বৃষ্টিতেই পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। রিকশা,ভ্যান,ইজিবাইক,মোটরসাইকেলসহ সকল প্রকার যানবাহন চলাচলে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। রাস্তায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় গ্রামের ছোট পথ বেছে নিয়েছে তারা।ফলে সে পথেও প্রতিদিন ঘটছে দূর্ঘটনা।
স্থানীয় কৃষিপণ্য ও উৎপাদিত মালামাল বাজারে আনা-নেয়া করতে অতিরিক্ত খরচ ও সময় লাগছে।
পথচারী ইদ্রিস সরদার,রানা মোড়ল সহ একাধিক ব্যক্তি জানান,রাস্তার অবস্থা খুবই খারাপ। জরাজীর্ণ অবস্থার কারণে ভিন্ন পথ বেছে নেন তারা। ফলে তাদের যাতায়াত খরচ বাড়তি ও ভোগান্তি দুইটাই বেড়েছে। গাড়ি চালক ইমন রাজা জানান,প্রতিদিন দুই তিনবার এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাতায়াত করি। রাস্তা বসে এতটাই গভীরে পরিণত হয়েছে যে গাড়ি নিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে ভিন্ন পথে পাড়ি দিতে হচ্ছে তাদের। স্থানীয় চেয়ারম্যান,এলজিইডি কর্মকর্তাদের গাফিলতির কারণে এমন হচ্ছে বলে দোষারোপ করেছেন স্থানীয় পথচারীরা।
এলাকাববাসীর দাবি দ্রুত সড়কটি সংস্কার বা পুনর্নির্মাণ করা হোক। ভারী যান চলাচল নিয়ন্ত্রণ করে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হোক। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে সড়কটি সংস্কারের জন্য এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে স্থায়ীভাবে মেরামতের পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। উপজেলা ইঞ্জিনিয়ার অনিন্দ্যদেব সরকার জানান, আমরা গাজীরমাঠ বাজার পর্যন্ত ২৫০০ মিটার মাপ জরিপ করে উর্দ্ধতন কতৃপক্ষকে পাঠিয়েছি। বাজেট হলে দ্রুত কাজ শুরু করা হবে। তবে সংস্কারের জন্য অনুমোদন হলে দ্রুত কাজ শুরু করা হবে। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু জানান,মহিষকুড় ও বাঁশতলা রাস্তার কাজ শেষ হয়েছে। আশাশুনি সদরের সোনালী ব্যাংকের সামনের রাস্তার কাজ সংস্কার শেষে বুধহাটা টু পাইথালী সড়কের কাজ শুরু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add