বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
Headline :
গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে সংশ্লিষ্ট পেজগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ: হাইকোর্ট বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস: আইএমএফ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৩ আন্তঃমন্ত্রণালয় সভার পর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গণতন্ত্র সমুন্নত রাখতে সরকারি ও বিরোধীদলকে একসাথে কাজ করর আহ্বান: রাষ্ট্রপতির সাতক্ষীরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে পি. কে. ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদি কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে লস অ্যান্ড ড্যামেজে জোরালো পদক্ষেপ নেবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু মাত্র তিন মাসে কোটি টাকার বেশি থাকা হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি: বাংলাদেশ ব্যাংক
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ

Reporter Name / ১৫ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগে মো. নুরুল আলম (৪০) নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাঁকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত নুরুল আলম উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের চক্রা গ্রামের বেনুছো বাড়ির মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর আশ্রাফপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নির্বাচনী সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, মাদ্রাসার আবাসিক কক্ষে থাকা ওই ছাত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব ও যৌন হয়রানি করার অভিযোগ রয়েছে নুরুল আলমের বিরুদ্ধে। রবিবার সকাল ১১টার দিকে ছাত্রীটি পড়াশোনা করার সময় নুরুল আলম তাকে অন্য একটি কক্ষে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে ছাত্রীটি বিষয়টি তার মাকে জানায়। খবর পেয়ে তাঁর মা মাদ্রাসায় গিয়ে মেয়ের সহপাঠীদের কাছ থেকেও ঘটনার বিষয়ে জানতে পারেন। স্থানীয় কয়েকজনের দাবি, এর আগেও ওই শিক্ষক মাদ্রাসার একাধিক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে স্বতন্ত্রভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে নুরুল আলমকে একমাত্র আসামি করে কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটি ১৩ সেপ্টেম্বর কচুয়া থানায় করা হয়। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত নুরুল আলমকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে তাঁকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add