সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
Headline :
কোভিড প্রকল্পে জালিয়াতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদসহ ১৩ জনের বিরুদ্ধে ৬ মামলা করেছে (দুদক) দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুলের রিমান্ড শুনানিতে যা হলো ‘বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশের মর্যাদা ও সম্ভাবনাকে সুদৃঢ় করবে’: রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বাস ভাড়া প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সমুদ্রবন্দরগুলোতে তোলা হয়েছে তিন নম্বর সতর্কসংকেত গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আগামীকাল মঙ্গলবার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় পাঁচ ঘণ্টা গ্যাস থাকবে না মসজিদুল হারামের মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আল-মাদানি আর নেই বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ গাজী নজরুল ইসলামকে শেরেবাংলা নগর থানায় নিয়েছে পুলিশ চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার : প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ’র
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

সাতক্ষীরা জেলা আইসিটি, ইনোভেশন ও তথ্য অধিকার বাস্তবায়ন অবেক্ষণ ও পরিবেক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে

মোঃ আহাজ উদ্দীন / ২৬ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ আহাজ উদ্দীনঃ সাতক্ষীরা জেলা আইসিটি, ইনোভেশন ও তথ্য অধিকার বাস্তবায়ন অবেক্ষণ ও পরিবেক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে,আজ রবিবার বেলা ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস-এর সভাপতিত্বে এসকল সভা অনুষ্ঠিত হয়। সভায় গতমাসের রেজুলেশনে উপর অগ্রগতি ও কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি সহকারী প্রোগ্রামার সুব্রত দত্ত, তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের সরকারী প্রোগ্রামার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য বিআরটিএ সহকারী পরিচালক (ইন্জিনিয়ার) মোহাম্মদ জমির হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মোঃ জাহারুল ইসলামসহ অন্যান্য সদস্যগণ।
আইসিটি; শিক্ষা প্রতিষ্ঠানের আইসিটি শিক্ষকদের দক্ষতা প্রশিক্ষণ, ল্যাব ব্যবহার বিধি নিশ্চিতকরণ, মনিটরিং ও রিপোর্ট করা, শিক্ষার্থীদের কম্পিউটার শেখানো ও নির্ধারিত ফি ব্যবস্থাপনা, সরকারি অন্যান্য অফিস ও দপ্তর আইসিটি শাখা কার্যক্রম বিবিধ। ইনোভেশন; সরকারি অফিসের সকল তথ্য জেলার সকল আইসিটি ল্যাব সম্বলিত স্কুলগুলোতে জোর তদারকি, ল্যাব সচল রাখা ও শিক্ষার্থীদের ল্যাব ব্যবহার নিশ্চিত করা, ভাষা শিক্ষণ ল্যাব, রোবটিকস কর্নার স্থাপিত প্রতিষ্ঠান ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ইনোভেশনগুলো সংরক্ষক, সংগ্রহ ও নতুন নতুন কন্টেইন বা ধারণা সংগ্রহ ও মূল্যয়ন করা, বিবিধ। তথ্য অধিকার বাস্তবায়ন অবেক্ষণ ও পরিবেক্ষণ; জেলা সকল সরকারি আধা-সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে তথ্য ও সিটিজেন চার্টার হালনাগাদ করা। এবং সরকারি যে কোন আদেশ দ্রুত সম্প্রচার করা বিবিধ। সভাগুলো সঞ্চালনা করেন সহকারী কমিশনার (শিক্ষা শাখা, আইসিটি শাখা) সুমাইয়া রহমান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add