মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
Headline :
সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল। সুন্দরবনের গহীনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র ব/ন্দু/কযু//দ্ধ, জি//ম্মি ৫ জেলে উ/দ্ধা/র সাতক্ষীরা সদরে তিন শিশু বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাল্যবিবাহমুক্ত কালীগঞ্জ উপজেলায় শিশুবিবাহ, মুচলেকা ও নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ সাতক্ষীরার রাজার বাগান দারুস সালাম মসজিদে ইসলামিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে খুলনা বিভাগীয় কমিউনিটি পুলিশিং সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে প্রতাপনগরে ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলীর পক্ষে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে বুধহাটায় সিঙ্গেল ডিজিট সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত সাতক্ষীরার তালা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সহযোগিতায় ১৬ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ, চাচার জরিমানা ৫ হাজার টাকা,মেয়েকে নিয়ে পালিয়ে গেলেন পিতা ও মা
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

সাতক্ষীরা সীমান্তে ৩ লাখ টাকার ভারতীয় ওষুধ জ/ব্দ।

স্টাফ রিপোর্টার / ৮০ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে ৩ লাখ টাকার ভারতীয় ওষুধ জ/ব্দ।

​সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) একটি বিশেষ আভিযানিক দল এসব ওষুধ উদ্ধার করে।
​বিজিবি সূত্র জানায়, আজ ১৭ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে ৩৩ বিজিবির অধীনস্থ কাকডাঙ্গা বিওপির একটি দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৬ নম্বর আরবি থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘ভাদিয়ালি’ এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারীদের ফেলে যাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়।
​বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চোরাকারবারীরা রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে এসব ওষুধ ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল। এ ধরনের চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল অঙ্কের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
​সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশীয় শিল্পের বিকাশ এবং রাজস্ব ফাঁকি রোধে সীমান্ত এলাকায় বিজিবির কঠোর নজরদারি ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add