বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
Headline :
সংবাদ সম্মেলনে রাস্তা দখলের অভিযোগ অস্বীকার : রাস্তাটি ক্রয়কৃত দাবি ওমর ফারুকের সাতক্ষীরায় জামায়াতের যুব নেতার জানাজায় মানুষের ঢল সাতক্ষীরার মানুষ শান্তিপ্রিয় ও ইসলাম প্রিয়, মুহাদ্দিস মাও আব্দুল খালেক। স্বাস্থ্যখাতে জনবল সংকটের মূলে ১৭ বছরের অবহেলা,চিকিৎসায় অবহেলা সহ্য করা হবে না, স্বাস্থ্যমন্ত্রী তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রী পরিদর্শন। ২(দুই) জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ। সাতক্ষীরার প্রবীণ ব্যবসায়ী শামসুল হুদা আর নেই: শোকের ছায়া রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগ করেছেন,দায়িত্ব পালন করবেন স্পিকার লন্ডনের বিলাসবহুল হোটেলে অতিরিক্ত মাদক সেবনে সৌদি আরবের প্রিন্সের মৃত্যু হয়েছে দৈনিক দক্ষিণের মশাল পএিকার সম্পাদকের স্ত্রী ইন্তেকাল করেছেন, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক ঠাকুরগাঁওয়ের সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ দুইজনকে আটক করা হয়েছে
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

জুলাই সনদ বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি, সাতক্ষীরা ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

​সাইদুল বাসার / ৮৩ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

​‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি, সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
​সাইদুল বাসারঃ
​জাতীয় সনদ বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠার দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীসহ ১১টি রাজনৈতিক দল। আজ শনিবার বিকেল সাড়ে চারটায় সাতক্ষীরা শহরের আব্দুর রাজ্জাক পার্ক থেকে জেলা জামায়াতের উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতা-কর্মীরা জুলাই আন্দোলনের অঙ্গীকার বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
​মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠায় জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ আমাদের ন্যায্য দাবি, যা আমরা আদায় করেই ছাড়ব।
​সরকারি দলের সমালোচনা করে আব্দুল খালেক বলেন, সরকারি দল এখন দাবি করছে তারা কেবল নির্বাচনের স্বার্থে জুলাই সনদে সই করেছিল। পার্লামেন্টে দাঁড়িয়ে এই ধরনের মিথ্যাচার ও প্রতারণা মেনে নেওয়া যায় না। ভালো কাজের জন্য সই করে এখন কেন পিছিয়ে যাচ্ছেন? সংস্কার করলে দেশ সুন্দর ও পরিচ্ছন্ন হবে, কিন্তু আপনারা তা চান না।
​দেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আজকে সরকারি দলের লোকজনের মারামারি, কাটাকাটি, চাঁদাবাজি এবং নিজেদের কোন্দলে হত্যার খবর গণমাধ্যমে বারবার আসছে। আপনারা পরিবেশ ঘোলাটে করবেন, আর আমাদের কাছে জান্নাতের পরিবেশ খুঁজবেন—তা হবে না। ঘোলা পানিতে কীভাবে মাছ শিকার করতে হয়, জামায়াতে ইসলামী তা ভালো করেই জানে। তাই পরিবেশ আরও জটিল করার আগে সহজে জুলাই সনদ বাস্তবায়ন করুন। তিনি সরকারকে জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
​সমাবেশে সভাপতির বক্তব্যে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং জুলাই আন্দোলনের ঘোষিত লক্ষ্য বাস্তবায়নে সরকারের আন্তরিক হওয়া জরুরি।
সাতক্ষীরা ​জেলার জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক মো. ওমর ফারুক, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আজিজুল ইসলাম, সাতক্ষীরা জেলার শ্রমিক ফেডারেশনের সভাপতি আবু জাফর, জেলার অফিস সহকারে আবু তালেব, এনসিপির সাতক্ষীরা জেলা আহ্বায়ক কামরুজ্জামান বুলু, এবি পার্টির জেলা সদস্য সচিব সালাউদ্দিন শাকিল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু জাফর, সদর জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন,সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, মাওঃ আঃ বারী, শহর জামায়াতের সেক্রেটারি মো. খোরশেদ আলম এবং ছাত্রশিবিরের শহর সভাপতি মেহেদি হাসানসহ ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add