রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
Headline :
দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল সাতক্ষীরা/কলারোয়া সীমান্তে চো/রা/চা/লা/ন বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় তিন লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি জুলাই হ*ত্যাকা*ণ্ডের বিচার ও সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল বাংলাদেশিদের জন্য ভি/সা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার সুপারিশ করেছে ভারতের সংসদীয় পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির ভারতে বসে রা/জ/নৈ/তি/ক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: সংসদীয় কমিটিকে মোদি স/র/কা/র সাতক্ষীরায় জামায়াতের পেশাজীবী দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত সন্ধ্যা নামলেই সাতক্ষীরায় মোড়ে মোড়ে পুলিশের হানা: ইয়াবা গাজা সহ মাদক সম্রাট খোরশেদ ও সাবিনা গ্রেপ্তার সন্তানকে সম্পত্তি লিখে দেওয়ার পরও জীবদ্দশায় তা ভোগদখল করেত পারেব বাবা-মা : আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান জাতি, ধর্ম এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের পাশে আছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

সাতক্ষীরা সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গু,লি, পালিয়ে গেল ভারতীয় দুই চোরাকারবারি।

​সাইদুল বাসার / ৫০ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

​সাতক্ষীরা সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গু,লি, পালিয়ে গেল ভারতীয় দুই চোরাকারবারি।
​সাইদুল বাসারঃ সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে টহল চলাকালে দুই ভারতীয় চোরাকারবারীকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
​আজ রোববার (১২ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) আওতাধীন তলুইগাছা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।
​বিজিবি সূত্রে জানা যায়, রোববার ভোরে সীমান্ত এলাকায় নিয়মিত নৈশকালীন টহল দিচ্ছিলেন বিজিবি সদস্যরা। ভোর সাড়ে ৪টার দিকে সীমান্তের মেইন পিলার-১৩ সংলগ্ন বাংলাদেশের প্রায় ৫০ গজ অভ্যন্তরে ‘চারাবাড়ি’ নামক এলাকায় দুই ব্যক্তির সন্দেহজনক চলাচল বিজিবির নজরে আসে। টহল দল তাৎক্ষণিকভাবে তাদের থামার নির্দেশ দেয় এবং পরিচয় জানতে চেয়ে আত্মসমর্পণের আহ্বান জানায়। তবে বিজিবির নির্দেশ অমান্য করে ওই দুই ব্যক্তি দ্রুত ভারতের সীমান্তের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবির অ্যাকশন ও তল্লাশি ​পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং নিজেদের নিরাপত্তার স্বার্থে চোরাকারবারীদের গতিরোধ করতে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন এবং ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে গুলি ছোড়েন। বিজিবির গুলির মুখে চোরাকারবারীরা সীমান্তবর্তী ঘন ঝোপঝাড়ের সুযোগ নিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যেতে সক্ষম হয়। ​ঘটনার পরপরই বিজিবি ঘটনাস্থলসহ আশেপাশের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক চিরুনি অভিযান ও তল্লাশি চালায়। তবে সীমান্তের ওপারে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বাহিনীটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, গুলিবর্ষণের এই ঘটনায় কেউ আহত হয়নি। ​”সীমান্ত এলাকায় চোরাচালান ও যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে। সীমান্তে অপরাধ দমনে আমাদের এ ধরনের কঠোর অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” — লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, অধিনায়ক,সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add