রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
Headline :
দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল সাতক্ষীরা/কলারোয়া সীমান্তে চো/রা/চা/লা/ন বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় তিন লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি জুলাই হ*ত্যাকা*ণ্ডের বিচার ও সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল বাংলাদেশিদের জন্য ভি/সা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার সুপারিশ করেছে ভারতের সংসদীয় পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির ভারতে বসে রা/জ/নৈ/তি/ক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: সংসদীয় কমিটিকে মোদি স/র/কা/র সাতক্ষীরায় জামায়াতের পেশাজীবী দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত সন্ধ্যা নামলেই সাতক্ষীরায় মোড়ে মোড়ে পুলিশের হানা: ইয়াবা গাজা সহ মাদক সম্রাট খোরশেদ ও সাবিনা গ্রেপ্তার সন্তানকে সম্পত্তি লিখে দেওয়ার পরও জীবদ্দশায় তা ভোগদখল করেত পারেব বাবা-মা : আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান জাতি, ধর্ম এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের পাশে আছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

অতিবর্ষণে জেলার ৩৮টি প্রাইমারি স্কুল বন্ধ, সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ।

​সাইদুল বাসার / ৪৫ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

অতিবর্ষণে জেলার ৩৮টি প্রাইমারি স্কুল বন্ধ, সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত,গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ
সাইদুল বাসারঃ সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়াজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ সভায় সভাপতিত্ব করেন। সভায় জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা গ্রহণ,ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার,অবৈধ ক্লিনিক বন্ধ, বাস টার্মিনাল স্থানান্তর, যানজট নিরসনে বাস থামার স্থান চিহিৃতকরণ,মাদকবিরোধী অভিযান ব্যবস্থা জোরদারকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের সঞ্চালনায় সভায় পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, সিভিল সার্জন আব্দুস সালাম,জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ, জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান,জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন, প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম প্রমুখ বক্তব্য রাখেন। পরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়,জলাবদ্ধতায় জেলায় ৩৮টি প্রাইমারি স্কুল বন্ধ রয়েছে। অতিবর্ষণে ৬ হাজার হেক্টর জমির আউশ ধান ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া ১শ’২৭টি মাছের ঘের ভেসে গেছে,যার আনুমানিক ক্ষতি অর্ধকোটি টাকা। তবে সাতক্ষীরা জেলায় এখন বন্যা হওয়ার সম্ভাবনা নেই বলে জানানো হয়। আগামীতে দুর্যোগ এলে তা মোকাবেলায় সম্পুর্ণ প্রস্তুত জেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add