বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
Headline :
মিয়ানমার সীমান্তে বিজিবির অপারেশনাল সক্ষমতা বাড়াতে নতুন ২ টিওবি উদ্বোধন ২০২৭ সালের হজযাত্রী পরিবহনে তিন এয়ারলাইন্সকে কোটা বরাদ্দ, যেসব শর্ত মানতে হবে বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ : (এনসিটিবি) দেশের ১১ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা: আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া দেশের বেসামরিক বিমান পরিবহন খাতকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ করে সরিয়ে দেয়া সম্ভব নয়: সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ সৌরবিদ্যুতের প্রসারে তিন প্রতিষ্ঠানকে ১৫০০ কোটি টাকা ঋণ দিচ্ছে সরকার: অর্থ মন্ত্রণালয় বিগত সরকারের শিক্ষাখাতে বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলন ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

টানা বৃষ্টি আরও কত দিন থাকবে, জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

Reporter Name / ৬০ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

অনলাইন ডেস্কঃ দেশজুড়ে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টিপাত আরও ৫ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে ভারি বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং কয়েকটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে জানান, বর্তমানে কোনো লঘুচাপের প্রভাব নেই। তবে সক্রিয় মৌসুমি বায়ুর কারণেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে এবং এই পরিস্থিতি আরও অন্তত পাঁচ দিন স্থায়ী হতে পারে।
এদিকে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উজানে বৃষ্টিপাত কমে আসা এবং পানি নিষ্কাশনের সুবিধা হওয়ায় চট্টগ্রাম অঞ্চলে পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে দেশের অভ্যন্তরে ও উজানে ভারি বৃষ্টির কারণে সিলেট, ময়মনসিংহ ও নেত্রকোনাসহ উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলেন, চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। তবে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে কয়েকটি নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সংস্থাটি আরও জানিয়েছে, লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে। পাশাপাশি তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার কিছু নিম্নাঞ্চলেও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add